Special News Special Reports State

অভিষেকের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা শুভেন্দুর

0
(0)

খবর লাইভ : তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।অভিযোগ,অনুমতি না নিয়ে জাতীয় সড়কে মিছিল করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়! আগামী ৭ জুন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে ওই আবেদনের শুনানির সম্ভাবনা।
জানা গিয়েছে,বৃহস্পতিবার শুভেন্দুর আইনজীবীর তরফে হাইকোর্টে এই মামলা দায়ের করা হয়। চলতি মাসে ইটাহার এবং ফারাক্কায় জাতীয় সড়কে অনুমতি না নিয়ে অভিষেক মিছিল করেছেন বলে অভিযোগ। শুভেন্দুর আইনজীবীর বক্তব্য, জাতীয় সড়ক আইন বলছে অনুমতি না নিয়ে কেউ রাস্তা আটকে মিছিল করতে পারে না।
প্রসঙ্গত, গত ২৪ এপ্রিল থেকে তৃণমূলের ‘নবজোয়ার কর্মসূচি’তে রাজ্য সফরে বেরিয়েছেন অভিষেক। কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর হয়ে চলতি মাসের গোড়ায় ৩৪ নম্বর জাতীয় সড়ক ধরে তিনি পৌঁছেছিলেন মালদহে। এর পরে ওই জাতীয় সড়ক দিয়েই মুর্শিদাবাদ জেলার ফরাক্কায় ঢোকেন তিনি। এই পর্বে একাধিক জায়গায় তিনি জাতীয় সড়ক আটকে মিছিল করেন বলে বিজেপির অভিযোগ।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *