Entertainment Special News Special Reports State

প্রয়াত বিশিষ্ট সঙ্গীত শিল্পী অনুপ ঘোষাল, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

0
(0)

খবর লাইভ : প্রয়াত বিশিষ্ট সঙ্গীত শিল্পী ও সুরকার ড. অনুপ ঘোষাল। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। শিল্পীর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রী তাঁর শোকবার্তায় লিখেছেন, নজরুলগীতি ছাড়াও অনুপ ঘোষাল বাংলা, হিন্দি-সহ অন্যান্য ভাষার চলচ্চিত্রে সঙ্গীত পরিবেশন করেছেন। বিশ্ববরেণ্য চিত্রপরিচালক সত্যজিৎ রায়ের ‘গুপী গাইন বাঘা বাইন’, ‘হীরক রাজার দেশে’ চলচ্চিত্রে তাঁর গাওয়া গান আজও মানুষের মুখে মুখে ফেরে। ‘সাগিনা মাহাতো’ চলচ্চিত্রে তিনি সঙ্গীত পরিচালক ছিলেন। তিনি ২০১১ সালে উত্তরপাড়ার বিধায়ক নির্বাচিত হয়েছিলেন।

পশ্চিমবঙ্গ সরকার ২০১১ সালে তাঁকে ‘নজরুল স্মৃতি পুরস্কার’ ও ২০১৩ সালে ‘সঙ্গীত মহাসম্মান’ প্রদান করে।
অনুপ ঘোষালের প্রয়াণে সঙ্গীত জগতের অপূরণীয় ক্ষতি হল। আমি অনুপ ঘোষালের আত্মীয়-পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।

 

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *