Special News Special Reports State

এসএসকেএমে জ্যোতিপ্রিয়র কেবিনে সিসিটিভি ক্যামেরা নয়, সিআরপিএফ কমান্ড্যান্ট রাখার নির্দেশ হাই কোর্টের

0
(0)

খবর লাইভ : এসএসকেএম হাসপাতালে জ্যোতিপ্রিয় মল্লিকের ঘরের ভিতরে সিসিটিভি ক্যামেরা নয়, সিআরপিএফ কমান্ড্যান্ট মোতায়েন রাখার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট।শুক্রবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের নির্দেশ, প্রাক্তন খাদ্যমন্ত্রীর নিরাপত্তায় থাকবে সিআরপিএফ। কেন্দ্রীয় বাহিনী কারা ঢুকছেন বেরোচ্ছেন তা নজর রাখবে। রেজিস্টার খাতা ব্যবহার করতে হবে। যারা আসবেন, তাদের তথ্য রেজিস্টারে নথিভুক্ত করতে হবে।এমনকী, প্রাক্তন মন্ত্রীর ঘরে যে সিসিটিভি লাগানো রয়েছে তা খুলে ফেলতে হবে হাসপাতাল কর্তৃপক্ষকে, এমনই নির্দেশ দিয়েছে আদালত।

আরও পড়ুনঃ সুপ্রিম কোর্টে মহুয়া মামলার শুনানি পিছলো জানুয়ারিতে

চিকিৎসার জন্য এসএসকেএম হাসপাতালে ভর্তি রয়েছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী। তাঁর উপর নজরদারি বজায় রাখতে হাসপাতাল কক্ষে সিসি ক্যামেরা বসিয়েছে ইডি। নিম্ন আদালতের নির্দেশে সিসিটিভি ফুটেজের লিঙ্ক ইডিকে দেওয়া হয়েছে। এর ফলে ব্যক্তিগত গোপনীয়তা খর্ব হচ্ছে, এই অভিযোগ তুলে হাই কোর্টের দ্বারস্থ হন জ্যোতিপ্রিয়। তাঁর আইনজীবীর বক্তব্য ছিল, তদন্তের স্বার্থে সিসি ক্যামেরার নজরদারি কেন? এর ফলে তাঁর মক্কেলের গোপনীয়তার অধিকার খর্ব হচ্ছে।
এই প্রেক্ষিতেই শুক্রবার বিচারপতি ঘোষের নির্দেশ, ঘরের ভিতরে কোনও সিসিটিভি রাখা যাবে না। তবে, ঘরের বাইরে কোনও সিসিটিভি আগে থেকেই লাগানো থাকলে তদন্তের স্বার্থে ওই ফুটেজ দেখতে পারবেন ইডির তদন্তকারী অফিসাররা। সিসিটিভির বদলে প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা দেখভাল করবেন সিআরপিএফ জওয়ানরা। সমস্ত গতিবিধি নথিভুক্ত করতে হবে রেজিস্টার খাতায়।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *