খবর লাইভ : টি-টোয়েন্টি বিশ্বকাপে অনুশীলন শুরু করে দিয়েছে সব দল। বাদ যায়নি ভারতীয় দলও। কিন্তু ঝেঁপে বৃষ্টি নেমেছে আমেরিকায়। বৃষ্টির হাত থেকে বাঁচতে হোটেল থেকে বেরিয়ে এক ছুটে ক্যাবে উঠলেন রোহিতরা । জল ডিঙিয়ে উঠলেন ভারতে কোচ এবং অধিনায়ক। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল। আসলে নিউ ইয়র্কে তুমুল বৃষ্টি হচ্ছে।
সমাজমাধ্যমে একটি ভিডিয়োয় দেখা গিয়েছে, যেখানে রোহিত এবং দ্রাবিড়কে বৃষ্টির মধ্যে রাস্তায় বার হতে দেখা যাচ্ছে । তার মধ্যেই রোহিত এবং দ্রাবিড়কে দেখা যাচ্ছে ক্যাব ধরার জন্য দৌড়তে। ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, বেশ ভারী বৃষ্টি হচ্ছে। একটি হোটেলের ভিতর থেকে রোহিত রাস্তায় ক্যাব দাঁড় করান। তার পর রাস্তার জমা জলের উপর দিয়ে এক লাফ মেরে ছুটে গিয়ে ক্যাবে উঠে পড়েন । তার পর দ্রাবিড়ও একই পথ ধরেন।

উল্লেখ্য , ২ জুন থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ভারতের প্রথম ম্যাচ ৫ জুন। সে দিন আয়ারল্যান্ডের বিরুদ্ধে খেলবেন রোহিতেরা। তার আগে ১ জুন বাংলাদেশের বিরুদ্ধে অনুশীলন ম্যাচ খেলবে ভারত। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ রয়েছে ৯ জুন। এ ছাড়াও আমেরিকা (১২ জুন) এবং কানাডার (১৫ জুন) বিরুদ্ধে ম্যাচ রয়েছে ভারতের।
এবার নতুন চ্যালেঞ্জ রোহিতদের কাছে। কারণ, ২০০৭ সালে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলেও তারপর থেকে এই ট্রফি আর জিততে পারেনি ভারত। তাই এবার রোহিতের নেতৃত্বে দ্বিতীয়বার ট্রফি জয় হাতছানি।




