Special News Special Reports State

২৭ ঘণ্টা পার, বিধায়ক তন্ময় ঘোষের রাইস মিলে এখনও চলছে তল্লাশি

0
(0)

খবর লাইভ : ২৭ ঘণ্টা পার, বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষের পরিবারের রাইস মিলে এখনও চলছে আয়কর তল্লাশি। আয় বহির্ভূত সম্পত্তির অভিযোগে চলছে আয়কর তল্লাশি। গতকাল সকাল ১১টা নাগাদ বিষ্ণুপুরের চূড়ামণিপুরের এই রাইস মিলে শুরু হয় আয়কর তল্লাশি। রাইস মিলের কোনও কর্মীকে ঢুকতে বা বেরোতে দেওয়া হয়নি। বিষ্ণুপুর হাইস্কুল মোড়ে রয়েছে বিধায়কের লজ, এমএলএ অফিস,ওয়াইন শপ ও পানশালা। গতকাল এই লজেও তল্লাশি চালায় আয়কর দফতর বিভিন্ন নথিপত্র সংগ্রহ করা হয়েছে।

গতকাল সন্ধ্যা সাতটা নাগাদ অন্যান্য সংস্থাগুলি থেকে আয়কর দফতরের আধিকারিকরা বেরিয়ে গেলেও তদন্ত অব্যাহত রয়েছে বিধায়কের পরিবারের মালিকানাধীন রাইস মিলে। উল্লেখ্য, বিষ্ণুপুর শহর লাগোয়া চূড়ামণিপুর এলাকায় থাকা শিবানী রাইস মিলে গতকাল দুপুর থেকেই অভিযান চালাচ্ছেন আয়কর দফতরের পাঁচ জনের একটি আধিকারিক দল। রাইস মিলের বাইরে মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী।

আরও পড়ুনঃ তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে বহিষ্কারের সুপারিশ এথিক্স কমিটির
শুধু চালকল নয়, এর পাশাপাশি বিধায়কের কার্যালয়, তাঁর পরিবারের মালিকানাধীন রাইস মিল,লজ ও মদের দোকানেও তল্লাশি চালাচ্ছেন গোয়েন্দারা। বুধবার দুপুর ১১টা নাগাদ থেকে শুরু হয়েছে এই তল্লাশি অভিযান।গতকাল সন্ধ্যা সাতটা নাগাদ অন্যান্য সংস্থাগুলি থেকে আয়কর দফতরের আধিকারিকরা বেরিয়ে গেলেও তদন্ত অব্যাহত রয়েছে বিধায়কের পরিবারের মালিকানাধীন রাইস মিলে। উল্লেখ্য, বিষ্ণুপুর শহর লাগোয়া চূড়ামণিপুর এলাকায় থাকা শিবানী রাইস মিলে গতকাল দুপুর থেকেই অভিযান চালাচ্ছেন আয়কর দফতরের পাঁচ জনের একটি আধিকারিক দল। রাইস মিলের বাইরে মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী।
সূত্রের খবর আয়কর দফতরের আধিকারিকরা রাইস মিলের হিসাব সংক্রান্ত নথিপত্র খতিয়ে দেখার পাশাপাশি রাইস মিলের ভারপ্রাপ্ত আধিকারিকদের দফায় দফায় জিজ্ঞাসাবাদ করেছেন তাঁরা। ওই রাইস মিলে হিসাব বহির্ভূত কোনও লেনদেন হয়েছে কি না তার খোঁজ পেতে চাইছেন গোয়েন্দারা।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *