State

ভোটের মধ্যে ৫ দিন বন্ধ থাকবে মদের দোকান

0
(0)

খবর লাইভ : ভোটের মুখে পার্ক স্টিট এলাকায় মদের দোকান ও বার বন্ধ থাকবে ৫ দিন। এমনই নির্দেশিকা জারি করেছে রাজ্যের আবগারি দফতর। অন্যদিকে, পার্ক স্ট্রিটের মত টানা পাঁচদিন না হলেও ধর্মতলা, চাঁদনিচক, ভবানীপুর, বাইপাস সংলগ্ন মানিকতলা এলাকায় মদের দোকান দোকান ও বার মোট ৪ দিন বন্ধ থাকবে এই মাসে।
বিধানসভা নির্বাচনের জন্য বড় সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। যে কেন্দ্রে যেদিন ভোট, সেই কেন্দ্রের সমস্ত মদের দোকান ও বার বন্ধের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। শনিবার ভোট হাওড়া শহরে। তাই হাওড়া সংলগ্ন কলকাতার চৌরঙ্গী, জোড়াসাঁকো কেন্দ্রের সমস্ত বার ও মদের দোকান আজ বিকেল ৪টের পর বন্ধ থাকবে। বন্ধ থাকবে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত। চৌরঙ্গীতে ২৯ তারিখ ভোট। ২৭ তারিখ বিকেল ৪টেয় বন্ধ হয়ে যাবে ধর্মতলা এলাকার সমস্ত মদের দোকান ও বার। খোলা থাকবে শুধু রেস্তোরাঁ।
পার্ক স্ট্রিট চৌরঙ্গী বিধানসভার অন্তর্গত। সেখানে ভোট ২৯ তারিখ। পার্ক স্টিট সংলগ্ন ভবানীপুরে ভোট ২৬ তারিখ। ২৪ তারিখ বিকেল চারটে থেকে ২৯ তারিখ সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত মদের দোকান ও বার বন্ধ থাকবে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *