খবর লাইভ : রেশন ‘দুর্নীতি’কাণ্ডে ধৃত রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক চালকল মালিকের থেকে কমিশন নিয়েছেন বলে দাবি করছে ইডি। তাদের দাবি, চালকলের মালিকের থেকে ‘কমিশন’ বাবদ সম্পত্তি নিয়েছিলেন বালু এবং সেই সম্পত্তি নিজের নামে না রেখে দানপত্র হিসাবে লিখিয়ে নেন নিজের বাড়ির পরিচারকের নামে। এর সপক্ষে তথ্যপ্রমাণ রয়েছে বলেও জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইডির আরও […]
Day: November 7, 2023
সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস, কাঠগড়ায় আরাবুল ইসলাম
খবর লাইভ : ফের একবার বিতর্কে জড়ালেন তৃণমূলের দাপুটে নেতা আরাবুল ইসলাম। ভাঙড়ের নেতার বিরুদ্ধে অভিযোগ, তিনি নাকি সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি করছেন আর এই বিষয়টি নিয়ে সরব হলেন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকি।জানা যাচ্ছে, বাসন্তী রাজ্য-সড়ক লাগোয়া বামনঘাটা বাজারের কাছে সেচ দফতরের একটি জায়গা দখল করেছেন আরাবুল ইসলাম এবং সেখানেই তৈরি […]
কলকাতা হাইকোর্টের পাবলিক প্রসিকিউটর পদে বদল, নতুন দায়িত্বে দেবাশিস রায়
খবর লাইভ : কলকাতা হাইকোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) পদে বদল আনল রাজ্য সরকার। আইনজীবী শাশ্বতগোপাল মুখোপাধ্যায়কে সরিয়ে দেওয়া হয়েছে। নতুন পিপি হয়েছেন আইনজীবী দেবাশিস রায়। মঙ্গলবার রাজ্য সরকার বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, রাজ্যের পিপি পদে শাশ্বতগোপালের জায়গায় দায়িত্ব নেবেন দেবাশিস। প্রায় সাড়ে ছ’বছর আইন বিভাগের গুরুত্বপূর্ণ ওই পদে ছিলেন শাশ্বত।২০১৭ সালে শাশ্বতকে পিপি পদে নিয়োগ করে […]
এথিক্স কমিটির বৈঠক দু’দিন পিছিয়ে যাওয়া নিয়ে মোদি-আদানিকে কটাক্ষ মহুয়ার
খবর লাইভ : আজ নয়, আগামী বৃহস্পতিবার বসতে চলেছে এথিক্স কমিটির বৈঠক। যদিও কমিটির ভূমিকা নিয়ে ফের প্রশ্ন তুলে দিয়েছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। এদিন সকালে সোশ্যাল সাইটে তিনি এই বিষয়ে তোপ দেগেছেন। সেই সঙ্গে উল্লেখ করেছেন কার্যত স্বেচ্ছাচারিতা চলছে। বৈঠক পিছিয়ে যাওয়া নিয়ে এ বার এথিক্স কমিটিকে এক্স হ্যান্ডলে একহাত নিলেন তৃণমূল সাংসদ মহুয়া […]
রেশন দুর্নীতির তদন্তে আরও ১ কোটি ৪০ লক্ষ টাকা উদ্ধার ইডির
খবর লাইভ : রেশন বণ্টন মামলার তদন্তে টানা ২৭ ঘণ্টা তল্লাশি চালাল ইডি। কলকাতা-সহ বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে ১ কোটি ৪০ লক্ষ টাকা উদ্ধার করেছে ইডি।জানা গিয়েছে, শুধুমাত্র অঙ্কিত ইন্ডিয়া লিমিটেডের এজেসি বোস রোডের অফিস থেকেই বাজেয়াপ্ত করা হয়েছে ১ কোটি টাকা। রেশন মামলার তদন্তে আরও কয়েকটি অফিসে তল্লাশি চালিয়ে বাকি ৪০ লক্ষ টাকা মিলেছে। […]
যবনিকা পতন, শুভমন-সারা সম্পর্কে সিলমোহর বলিউডের সারার!
খবর লাইভ : বিশ্বকাপ চলাকালীন বিগত কিছুদিনের যতটা খেলা নিয়ে আলোচনা হয়েছে ততটাই ভারতীয় ক্রিকেটের এই মুহূর্তে ভরসাযোগ্য তারকা ব্যাটার শুভমন গিলের ব্যক্তিগত জীবন নিয়ে হেডলাইন তৈরি হয়েছে। ‘সারা ভাবী’ শব্দবন্ধ ভারতের প্রতি ম্যাচে অবশ্যম্ভাবী স্লোগান হয়ে দাঁড়িয়েছে। কিন্তু কোন সারা? একজন ক্রিকেট ঈশ্বরের কন্যা, অন্যজন নবাব কন্যা। কিন্তু সারা তেন্ডুলকর না সারা আলি খান […]
ক্ষণিকের জন্য থামতে পারি কিন্তু যুদ্ধবিরতি নয়, জানালেন নেতানিয়াহু
খবর লাইভ : দীর্ঘ এক মাস ধরে যুদ্ধ চলছে। আর এই যুদ্ধের বলি হচ্ছেন অসহায় সাধারণ নর-নারী। যদিও তাতে ভ্রুক্ষেপ নেই প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর। তিনি জানিয়ে দিলেন, প্রাণ ও অন্যান্য মানবিক সহায়তায় কিছুক্ষণের জন্য যুদ্ধ থামতে পারে। কিন্তু যুদ্ধবিরতি কোনভাবেই নয়। হামাসের বিরুদ্ধে এই যুদ্ধে আমেরিকা ইজরাইলকে সমর্থন করলেও সাম্প্রতিক সময়ে মানবিকতার খাতিরে যুদ্ধ বিরতির […]
রাজ্যপালের বিল নিয়ে গড়িমসিতে ক্ষুব্ধ সুপ্রিম কোর্টের হুঁশিয়ারি, ‘আপনি নির্বাচিত নন’
খবর লাইভ : মনোনীত আর নির্বাচিত প্রতিনিধির মধ্যে ফারাক রয়েছে। রাজ্যে রাজ্যে রাজ্যপালের সঙ্গে চলা সংঘাত আবহে বারবার একথা বলেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার রাজ্যপালদের আচরণে রীতিমতো ক্ষুব্ধ দেশের শীর্ষ আদালত। রাজ্যপালের বিরুদ্ধে ইচ্ছেমতো বিল আটকে রাখার অভিযোগ প্রসঙ্গে শীর্ষ আদালত জানালো, “আপনি নির্বাচিত জনপ্রতিনিধি নন। রাজ্যপালদের এই সত্যিটা ভুলে যাওয়া উচিত নয়।” বিল […]
টাইম্ড আউট বিতর্কে শ্রীলঙ্কার ব্যাটার জোড়া ছবি দিয়ে প্রমাণ করলেন ‘আউট ছিলেন না’!
খবর লাইভ : সোমবার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ এবং শ্রীলঙ্কা। ক্রিকেট বিশ্ব নতুন ধরনের একটা আউট দেখল। মাঠে ব্যাটার দেরি করে নামার অভিযোগে আউট চাইল ফিল্ডিং দল। নিয়ম মেনে আউট দিলেন আম্পায়ারও। কিন্তু সেই আউটের শিকার ম্যাথেউজ সোশ্যাল মিডিয়ায় লেখেন, “চতুর্থ আম্পায়ার ভুল সিদ্ধান্ত দিয়েছেন। ভিডিয়োতে দেখা যাচ্ছে যে, আমার হেলমেটের স্ট্র্যাপ ছিঁড়ে যাওয়ার আগে ৫ […]
হিজাবের বিরুদ্ধে জেলেই অনশনে ইরানের নোবেল জয়ী প্রতিবাদী নার্গিস
খবর লাইভ : হিজাবের বিরুদ্ধে আন্দোলনের জেরে ইরানের প্রতিবাদী মুখ নার্গিস মোহাম্মদিকে জেল বন্দি করেছে ইরান সরকার। তবে জেলে থেকেও আন্দোলন থেকে পিছুপা হলেন না নার্গিস। হিজাবের বিরুদ্ধে এবার জেলেই অনশনে বসলেন সদ্য নোবেলজয়ী। জানা গিয়েছে, নার্গিসের হৃৎপিণ্ড ও ফুসফুসে সমস্যা রয়েছে। যার ফলে জেলে চিকিৎসার আবেদন জানান তিনি। তবে প্রশাসনের তরফে স্পষ্ট ভাবে জানিয়ে […]










