National Special News Special Reports

সাময়িক স্বস্তি! দিল্লিতে রাতভর বৃষ্টি হলেও পিছু ছাড়ছে না দূষণ যন্ত্রণা 0 (0)

খবর লাইভ : বায়ু দূষণের জেরে দমবন্ধ পরিস্থিতি রাজধানী শহরের। যত সময় যাচ্ছে রীতিমতো গ্যাস চেম্বারে পরিণত হচ্ছে দিল্লি। ইতিমধ্যে দূষণ নিয়ন্ত্রণে দিল্লিতে কৃত্রিম বৃষ্টি নামানোর সিদ্ধান্ত নিয়েছিলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। কিন্তু কেন্দ্রীয় ছাড়পত্র এখনও না মেলায় কবে সেই বৃষ্টি নামানো হবে তা নিয়ে সংশয়ের আবহেই বৃহস্পতিবার রাত এবং শুক্রবার ভোরে দিল্লির আবহাওয়ায় আকস্মিক পরিবর্তন। […]

Special News Special Reports State

জলের সংযোগ উদ্বোধনে গিয়ে বিক্ষোভের মুখে অগ্নিমিত্রা, উত্তপ্ত আসানসোল 0 (0)

খবর লাইভ : ইসকোর সিএসআর তহবিল থেকে পানীয় জলের কলের সংযোগ উদ্বোধন করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল। শুক্রবার দুপুরে আসানসোলের ৯৭ নং ওয়ার্ডের নাকড়াসোতা গ্রামে ঢুকতেই গ্রামবাসীদের বাধার মুখে পড়েন অগ্নিমিত্রা। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এই ঘটনায় তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুলেছে বিজেপি। পাল্টা, এলাকায় কাজ না হওয়ায় বিধায়ককে […]

Special News Special Reports State

এবার অনুপম হাজরার বিরুদ্ধে পোস্টার শান্তিনিকেতনে 0 (0)

খবর লাইভ : লোকসভা ভোটের দিন যত এগিয়ে আসছে, বঙ্গ বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব ততই বাড়ছে। বেশ কয়েকদিন ধরে রাজ্য নেতৃত্বের উপর ক্ষোভ উগরে দিয়েছিলেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরা। রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের যোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছিলেন অনুপম। বীরভূমের খয়রাশোলে অনুপম হাজরার বিজয়া সম্মেলনীর মঞ্চ বিজেপির লোকেরাই ভাঙচুর করে। বীরভূম জেলা সাংগঠনিক সভাপতি ধ্রুব সাহার বিরুদ্ধে […]

Special News Special Reports State

প্রায় ৪৮ ঘণ্টা পরেও তন্ময় ঘোষের রাইস মিলে তল্লাশি চলছে; তলব হিসাবরক্ষককে 0 (0)

খবর লাইভ : বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষের চূড়ামণিপুকুরের চালকলে শুক্রবারও তল্লাশি জারি আয়কর দফতরের। গত বুধবার থেকে শুরু হয়েছে আয়কর দফতরের তল্লাশি। শুক্রবার প্রায় ৪৮ ঘণ্টা পেরিয়ে যাওয়ার পরেও তল্লাশি জারি রেখেছেন কেন্দ্রীয় আধিকারিকরা। সদ্য বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন এই বিধায়ক। আয়কর দফতরের তল্লাশি নিয়ে রাজনৈতিক প্রতিহিংসার দাবি করেছে তৃণমূল। এদিন সকাল […]

Special News Special Reports State

কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা নিয়ে দ্বন্দ্ব, হাই কোর্টে যাবে ইডি 0 (0)

খবর লাইভ : নিয়োগ মামলায় ধৃত সুজয়কৃষ্ণ ভদ্র কণ্ঠস্বরের নমুনা দিতে পারবেন কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে মেডিক্যাল বোর্ড। এক্ষেত্রে রোগীর শারীরিক অবস্থাকেই অগ্রাধিকার দেওয়া হবে। এসএসকেএমের থেকে এমন খবর শুনে এবার কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হওয়ার ভাবনা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির। বর্তমানে এসএসকেএমে চিকিৎসা চলছে সুজয়কৃষ্ণের। তাঁর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে চেয়ে একাধিক […]

National Special News Special Reports

নিয়োগ দুর্নীতি মামলার মিডলম্যান প্রসন্নকুমার রায়ের জামিন  0 (0)

খবর লাইভ : জামিন পেলেন নিয়োগ মামলার মিডলম্যান প্রসন্নকুমার রায়। সুপ্রিম কোর্ট থেকে জামিন পেলেন তিনি। এসএসসি’র প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা ও প্রাক্তন সচিব অশোক সাহা গ্রেফতারের পর একে একে সিবিআিইয়ের জালে ধরা পড়েন প্রদীপ সিং এবং প্রসন্নকুমার রায়।শুক্রবার প্রসন্নকুমার রায়ের হয়ে আদালতে সওয়াল করেন মুকুল রোহতগি।নিয়োগ দুর্নীতিতে টাকাপয়সা লেনদেন হয়েছিল প্রসন্নকুমার রায়ের মাধ্যমে, আগেই […]

Special News Special Reports State

এবার বোমা বিস্ফোরণ উত্তর ২৪ পরগনার পানিহাটিতে হাত উড়ে গেল বাড়ির মালিকের! 0 (0)

খবর লাইভ : এবার বোমা বিস্ফোরণ উত্তর ২৪ পরগনার পানিহাটিতে। যার জেরে আতঙ্ক ছড়াল পানিহাটি এলাকায়। শুক্রবার সকালে পানিহাটি পুরসভার ২ নম্বর ওয়ার্ডের তেজপাল এলাকায় একটি বাড়ির মধ্যেই বিস্ফোরণ হয়। বিস্ফোরণের অভিঘাতে কেঁপে ওঠে গোটা এলাকা। এই ঘটনায় ওই বাড়ির মালিক জিতেন্দ্র গুপ্তর হাত উড়ে গিয়েছে। আশঙ্কাজনক অবস্থায় ওই ব্যক্তিকে প্রথমে সাগর দত্ত হাসপাতালে ভর্তি […]

Special News Special Reports State

কালীপুজো-ভাইফোঁটাতেও ভিলেন বৃষ্টি? হাওয়া অফিসের পূর্বাভাস জানুন 0 (0)

খবর লাইভ : হালকা শীতের আমেজ রাজ্যে! তবে জাঁকিয়ে শীত কবে থেকে পড়বে, তা জানার জন্য মুখিয়ে রয়েছেন বঙ্গবাসী। এমন আবহে ফের নিম্নচাপের আশঙ্কার কথা শোনাল আলিপুর হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, পূর্ব মধ্য আরব সাগরে তৈরি হওয়া ঘূনাবর্ত থেকে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। তবে শুক্রবারই সেটি শক্তি হারাবে। ফলে এই নিম্নচাপ […]

Special News Special Reports State

হাওড়ায় হনুমান জুটমিলের ছাদ ভেঙে দুর্ঘটনা! বহু শ্রমিক আটকে 0 (0)

খবর লাইভ : নির্মাণের কাজ চলাকালীন আচমকাই দুর্ঘটনা। ভেঙে পড়ল হাওড়া হনুমান জুটমিলের পাঁচিল। দুর্ঘটনায় কয়েক জন শ্রমিকের চাপা পড়ে থাকার আশঙ্কা করা হচ্ছে। জোরকদমে চলছে উদ্ধারকাজ। পাশাপাশি ঘটনায় বেশ কয়েক জন শ্রমিক আহত হয়েছেন বলে জানা গিয়েছে। শুক্রবার সকালে হাওড়ার মালিপাঁচঘ়ড়া থানা এলাকার ঘুসুড়ির হনুমান চটকলের ঘটনা। স্থানীয় সূত্রে খবর এদিন সকাল ৬টা নাগাদ […]