খবর লাইভ : একশো দিনের কাজের টাকা আটকে রাখা নিয়ে রাজ্যের শাসকদল প্রতিনিয়ত দুষছে বিজেপিকে। এবার একই বিষয় নিয়ে দলের অন্দরেই একাধিক প্রশ্নের মুখে পড়লেন বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার।শুক্রবারের বৈঠকে বিধায়কদের প্রশ্ন, এই রাজনৈতিক লড়াইয়ে ১০০ দিনের শ্রমিকদের বঞ্চিত করা হচ্ছে না তো? এর প্রভাব নির্বাচনে পড়বে না তো? যা শুনে রীতিমতো অস্বস্তিতে খোদ সুকান্ত […]
Day: November 24, 2023
ধর্মতলার সভা সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টে তড়িঘড়ি ক্যাভিয়েট দাখিল বিজেপির
খবর লাইভ : ধর্মতলার সভা সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল হল এবার। ক্যাভিয়েট দাখিল করল বিজেপি। শুক্রবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে শুনানি হয় এই মামলার। ডিভিশন বেঞ্চ ধাক্কা খায় রাজ্য। আদালত জানিয়ে দেয়, ধর্মতলাতেই সভা করতে পারবে বিজেপি। এদিকে এই নির্দেশ আসার পর রাজ্যের কাছে সুপ্রিম কোর্টে যাওয়ারও দরজা যেহেতু […]
দিল্লিতে পাকাপাকিভাবে বন্ধ হল আফগান দূতাবাস
খবর লাইভ : খবর সামনে এসেছিল মাস দুয়েক আগেই। এবার তা সত্যি হল। পাকাপাকিভাবে বন্ধ হয়ে গেল নয়াদিল্লির আফগান দূতাবাস। শুক্রবার এক বিবৃতিতে বলা হয়েছে, মোদি সরকারের ধারাবাহিক অসহযোগিতার কারণে ২৩ নভেম্বর থেকে আফগান দূতাবাস বন্ধ করে দেওয়া হয়েছে। তবে ৩০ সেপ্টেম্বর থেকে দূতাবাসের স্বাভাবিক কাজকর্ম বন্ধ করে দেওয়া হয়েছিল। এবার পাকাপাকিভাবে বন্ধ হয়ে গেল […]
ওড়িশার কেওনঝড়ে ঝরনায় তলিয়ে গেলেন কলকাতার আশুতোষ কলেজের মেধাবী ছাত্র !
খবর লাইভ : ওড়িশার কেওনঝড়ে ঝরনায় তলিয়ে গেলেন কলকাতার আশুতোষ কলেজের মেধাবী ছাত্র। ২১ নভেম্বর পাঁচ জন শিক্ষক-শিক্ষিকা সহ ৩৮ জন আশুতোষ কলেজের এনভায়রনমেন্ট সায়েন্সের তৃতীয়বর্ষের ছাত্রছাত্রীকে নিয়ে ওড়িশার কেওনঝড়ে শিক্ষামূলক ভ্রমণে যান। ঝরনার ছবি তুলতে গিয়ে নিখোঁজ হয়ে যান এক ছাত্র। নিখোঁজ ছাত্রের নাম তারাশঙ্কর সরকার, হুগলির আরামবাগের বাসিন্দা তিনি। আশুতোষ কলেজের অধ্যক্ষ ডাক্তার […]
বিধানসভায় হাজিরা খাতায় সই করে বিরক্ত মন্ত্রী ফিরহাদের মন্তব্য, আমরা কি স্কুলে পড়ি নাকি!
খবর লাইভ : আজ শুক্রবার থেকে শুরু হয়েছে রাজ্য বিধানসভার শীতকালীন অধিবেশন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মন্ত্রীদের হাজিরা খাতায় সই করতে হয়েছে। কিন্তু তা নিয়ে কার্যত বিরক্ত রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। সংবাদমাধ্যমের সামনে তিনি বলেন, ‘‘আমরা কি স্কুলে পড়ি নাকি! পার্টি বলেছে, তাই করলাম। কিন্তু এটার সঙ্গে আমি সহমত নই।’’ এদিন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের […]
অসম্মতি থাকলে বিল আটকে রাখা যাবে না, রাজ্যপালকে দ্রুত বিলটি বিধানসভায় ফেরত পাঠানোর নির্দেশ সুপ্রিম কোর্টের
খবর লাইভ : বিধানসভায় পাশ হওয়া বিল নিয়ে রাজ্যপালের অসম্মতি থাকতেই পারে। কিন্তু তিনি সেই বিলটি ঝুলিয়ে রাখতে পারবেন না।দ্রুত পুনর্বিবেচনার জন্য বিলটি তাঁকে বিধানসভায় ফেরত পাঠাতে হবে। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চের এই সিদ্ধান্ত সু্প্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। প্রধান বিচারপতির সঙ্গে ছিলেন বিচারপতি জে বি পারদিওয়ালা এবং […]
হাই কোর্টের পাবলিক প্রসিকিউটর পদে নিয়োগের বিজ্ঞপ্তি এখনই কার্যকর নয়, জানাল রাজভবন
খবর লাইভ : ফের রাজ্য-রাজ্যপাল সংঘাত।কলকাতা হাই কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) পদে নিয়োগের বিজ্ঞপ্তি এখনই কার্যকর নয়। পিপি নিয়োগের পদ্ধতি মানা হয়নি বলে জানাল রাজভবন। রাজভবন সূত্রে খবর, পিপি নিয়োগের জন্য তিনটি নাম দিতে হয়। এ ক্ষেত্রে রাজ্য এক জনের নাম দিয়েছিল। রাজভবনের এই সিদ্ধান্তের ফলে পিপি নিয়োগ নিয়ে জটিলতা তৈরি হল। ফলে আপাতত ঝুলে […]
শর্তসাপেক্ষে ধর্মতলায় বিজেপিকে সভার অনুমতি হাই কোর্টের ডিভিশন বেঞ্চেও!
খবর লাইভ : অবশেষে বিজেপিকে ধর্মতলায় সভা করার অনুমতি দিল কলকাতা হাই কোর্ট। শুক্রবার সিঙ্গল বেঞ্চের নির্দেশেই সিলমোহর দিল কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ। তবে এদিন আদালত সাফ জানিয়েছে, কর্মসূচি করতে হলে গেরুয়া শিবিরকে কলকাতা পুলিশের ওয়েবসাইটে দেওয়া সমস্ত নির্দেশ মেনে চলতে হবে। পাশাপাশি অতিরিক্ত কোনও শর্ত যে […]
শুক্রবার থেকে যুদ্ধবিরতি শুরু হচ্ছে বিধ্বস্ত ইজরায়েলের গাজা ভূখণ্ডে
খবর লাইভ : আগে ঠিক হয়েছিল বৃহস্পতিবার থেকে গাজায় শুরু হবে যুদ্ধবিরতি। শেষমেশ শুক্রবার সকাল থেকে যুদ্ধবিরতি শুরু হওয়ার কথা বিধ্বস্ত গাজা ভূখণ্ডে। বৃহস্পতিবারই কাতারের বিদেশ মন্ত্রকের মুখপাত্র মাজেদ আল-আনসারি জানিয়েছিলেন, শুক্রবার সকাল ৭টা থেকে যুদ্ধবিরতি শুরু হবে। মূলত কাতার, মিশর এবং আমেরিকার যৌথ মধ্যস্থতায় সংঘর্ষ বিরতির চুক্তিতে রাজি হয়েছে যুযুধান হামাস এবং ইজরায়েলি সেনা। […]
অবসর নিলেন বিশ্বকাপজয়ী আর্জেন্তিনার তারকা ফুটবলার ডি মারিয়া
খবর লাইভ : গুঞ্জন চলছিল। এবার তাতে পরল শিলমোহর। শেষমেশ অবসরের কথা জানিয়ে দিলেন বিশ্বকাপজয়ী আর্জেন্তিনার তারকা ফুটবলার অ্যাঞ্জেল ডি মারিয়া। বৃহস্পতিবার রাতে নিজের সোশ্যাল মিডিয়ায় ডি মারিয়া জানান, আগামী বছর কোপা আমেরিকায় শেষ বারের মতো দেশের জার্সিতে দেখা যাবে তাঁকে। এরপরই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেবেন ডি মারিয়া। অবসরে কথা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় ডি […]










