games Special News Special Reports

একদিনের ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকাকে হারাল ৩ উইকেটে 0 (0)

খবর লাইভ : একদিনের ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেলেন অস্ট্রেলিয়া। এদিন ইডেন গার্ডেন্সে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা। আর সেই ম‍্যাচে প্রোটিয়াদের ৩ উইকেটে হারায় অজিরা। অজিদের হয়ে অর্ধশতরান ট্রাভিস হেডের। ওপরদিকে ব‍্যর্থ গেল ডেভিড মিলারের ১০১ রান। এই জয়ের ফলে রবিবার ফাইনালে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারতের মুখোমুখি অস্ট্রেলিয়া। ম‍্যাচে এদিন টসে জিতে […]

Special News Special Reports State

বিশ্বভারতীর ফলকে বাদ আচার্য-উপাচার্যের নাম,বাংলা-ইংরাজী-হিন্দিতে নতুন ফলক তৈরির নির্দেশ কেন্দ্রের 0 (0)

খবর লাইভ : বিশ্বভারতীর ফলক বিতর্কে এবার সরাসরি আসরে নামল কেন্দ্রীয় সরকার।ইউনেস্কোর তরফে হেরিটেজ ঘোষিত হওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং সদ্য প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর নামাঙ্কিত যে ফলক বসানো হয়েছিল বিশ্ববিদ্যালয় চত্বরে, সেটি পাল্টে ফেলার নির্দেশ দেওয়া হল কেন্দ্রের তরফে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের তরফে ফলক পাল্টানোর এই নির্দেশ দেওয়া হয়েছে। নতুন ফলকে আচার্য হিসাবে প্রধানমন্ত্রী […]

Special News Special Reports State

‘আমাকে বাঁচতে দিন’, ভার্চুয়াল শুনানিতে কাতর আর্জি জ্যোতিপ্রিয়র 0 (0)

খবর লাইভ : গ্রেফতার হওয়ার পর থেকে অসুস্থতার কথা বারবার বলেছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। জেলে যাওয়ার সময়েও একই কথা বলেছেন তিনি। তাঁর শরীরের বাঁদিকটা ক্রমশ প্যারালিসিস হয়ে যাচ্ছে বলে জানিয়েছিলেন মন্ত্রী।জানা গিয়েছে, সেই অসুস্থতার কারণেই আজ, বৃহস্পতিবার আদালতে সশরীরে নয়, ভার্চুয়ালি হাজিরা দিলেন জ্যোতিপ্রিয়। তিন দিনের জেল হেফাজতের পর এদিন আদালতে পেশ করা হয় […]

Special News Special Reports State

আমহার্স্ট স্ট্রিট কাণ্ডে হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের বিজেপির, ময়নাতদন্তের ভিডিয়োগ্রাফির দাবি 0 (0)

খবর লাইভ : আমহার্স্ট স্ট্রিট থানায় যুবককে পিটিয়ে খুনের অভিযোগে এবার কলকাতা হাই কোর্টের জনস্বার্থ মামলার দায়েরের অনুমতি চেয়ে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে আবেদন জানালো বিজেপি। মামলায় দায়েরের অনুমতি দিয়েছে আদালত। আজই এই মামলার শুনানি হতে পারে বলে জানা গিয়েছে। হাই কোর্টে মৃত অশোকের দেহ কল্যাণী এইমসে ময়নাতদন্তের দাবি […]

Special News Special Reports State

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার নিষ্পত্তিতে দ্রুত বেঞ্চ গঠনের আশ্বাস হাই কোর্টের প্রধান বিচারপতির 0 (0)

খবর লাইভ : রাজ্যের শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা কলকাতা হাই কোর্টে ফেরত পাঠিয়েছে সুপ্রিম কোর্ট। গ্রুপ-ডি, গ্রুপ – সি সহ রাজ্যের শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিমকোর্ট হাই কোর্টকে নতুন ডিভিশন বেঞ্চ গঠন করে সমস্ত মামলার ছয় মাসের মধ্যে নিষ্পত্তি করার নির্দেশ দিয়েছে। পাশাপাশি সিবিআইকে দুই মাস সময় দওয়া হয়েছে তদন্ত শেষ করার জন্য। আরও পড়ুনঃ নিম্নচাপের […]

games Special News Special Reports

৭ উইকেট নিয়ে  নিউজিল্যান্ডের বিরুদ্ধে সুপারস্টার শামি, খেলা কি দেখেছেন হাসিন? 0 (0)

খবর লাইভ : গতকাল একদিনের ক্রিকেট বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুরন্ত জয় পায় টিম ইন্ডিয়া। সৌজন্যে মহম্মদ শামির দুরন্ত বোলিং। একাই নেন সাত উইকেট। প্রথমে তিনিই দু’টি উইকেট, তারপর ভেঙে দেন কিউইদের ১৮১ রানের জুটি। যখন ম‍্যাচ হাড্ডাহাড্ডি, তখনই ম‍্যাচ বের করে আনেন শামি। শামির খেলায় যখন মাত ক্রিকেটপ্রেমীরা, তখন নাকি শামির খেলাই দেখেননি তাঁর […]

Special News Special Reports State

নিম্নচাপের দাপট শুরু রাজ্যে, একাধিক জেলায় অতিভারী বৃষ্টির পূর্বাভাস 0 (0)

খবর লাইভ : বাংলার জন্য কিছুটা স্বস্তি। আরও কিছুটা কমতে পারে তাপমাত্রা। বৃহস্পতিবার আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বাংলাদেশের দিকে ধীরে ধীরে এগিয়ে যাবে অতি গভীর নিম্নচাপ। শনিবার সকালে মংলা-খেপুপাড়া উপকূল হয়ে বাংলাদেশের স্থলভাগে ঢুকবে নিম্নচাপটি। তবে এর প্রভাব যে বাংলায় বেশ ভালোই পড়বে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি উপকূলের ৩ জেলায় থাকবে দুর্যোগের আশঙ্কা। হাওয়া […]

Special News Special Reports State

প্রকাশ্যে এল জয়নগরে খুনের মূলচক্রীর নাম, দাবি পুলিশের  0 (0)

খবর লাইভ : জয়নগরকাণ্ডের ‘মাস্টারমাইন্ড’-এর খোঁজ পেল পুলিশ।আনিসুর লস্কর নামে ওই ব্যক্তি দলুইখাকি গ্রামেরই বাসিন্দা। নিহত তৃণমূল নেতার পরিবারের পক্ষ থেকে যে এফআইআর দায়ের করা হয়েছে, সেখানেও নাম রয়েছে আনিসুরের। পাশাপাশি, পুলিশ সূত্রে জানা গিয়েছে, জয়নগরকাণ্ডে ধৃত শাহরুল শেখ যে ‘বড়ভাই’-এর কথা জানিয়েছিলেন, তাঁর নাম আলাউদ্দিন সাঁপুই। তিনি মন্দিরবাজার থানা এলাকার টেকপাঁজা গ্রামের বাসিন্দা। আরও […]

games Special News Special Reports

কিউয়িদের বিরুদ্ধে দুরন্ত জয়, ফাইনালে পৌঁছে কী বললেন ভারত অধিনায়ক? 0 (0)

খবর লাইভ : গতকাল ওয়াংখেড়ে স্টেডিয়ামে একদিনের ক্রিকেট বিশ্বকাপের সেমিফাইনালে দুরন্ত জয় পায় ভারতীয় দল। সেমিফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে ৭০ রানে হারিয়ে ফাইনালে রাস্তা পাকা করেন রোহিত শর্মা-বিরাট কোহলি। তবে একটা সময় ম‍্যাচ চলে যায় হাড্ডাহাড্ডি লড়াইয়ে। তবে শেষমেশ জয় পেয়ে উচ্ছ্বসিত ভারত অধিনায়ক রোহিত শর্মা। জানালেন, আগের ৯টি ম্যাচে যে কাজ করেছেন সেটা বজায় রেখেই […]

Special News Special Reports State

ফের কমল রান্নার গ্যাসের দাম, কলকাতায় কত? 0 (0)

খবর লাইভ : দাম কমলো বাণিজ্যিক রান্নার গ্যাসের। আগামিকাল শুক্রবার থেকে চালু হল নতুন দাম। ১৬ নভেম্বর থেকে বাণিজ্যিক ১৯ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৫৭ টাকা ৫০ পয়সা। বাণিজ্যিক ১৯ কেজির সিলিন্ডারের দাম ছিল ১৯৪৩ টাকা। নতুন দাম হল ১৮৮৫ টাকা ৫০ পয়সা। অন্যদিকে, ১৪.২ কেজির ঘরোয়া এলপিজি সিলিন্ডারের দাম অপরিবর্তিত অর্থাৎ ৯২৯ টাকাই […]