খবর লাইভ : ফের থানায় পিটিয়ে মারার অভিযোগ। ঘটনাস্থল কলকাতার আমহার্স্ট থানা। মৃতের নাম অশোক কুমার সিং। প্রতিবাদে বিক্ষোভ পরিবারের লোকজনের। যার জেরে কার্যত অবরূদ্ধ কলেজ স্ট্রিট চত্বর। বর্তমানে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে। ঘটনায় মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করছেন মৃতের পরিবারের সদস্যরা। জানা গিয়েছে অশোক কুমার সিং একটি মোবাইল পেয়েছিলেন। সেই বিষয়েই […]
Day: November 15, 2023
শামির দুরন্ত বোলিং, কিউইদের ৭০ রানে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে ভারত
খবর লাইভ : ইতিহাস রচনার পথে আর মাত্র ১ কদম পিছিয়ে রয়েছে ভারতীয় ক্রিকেট দল। বুধবার প্রথম সেমিফাইনাল ম্যাচে নিউজিল্যান্ডকে তারা ৭০ রানে পরাস্ত করেছে। এই ম্যাচে বিরাট কোহলি তাঁর আন্তর্জাতিক একদিনের ক্রিকেট কেরিয়ারে ৫০তম শতরান করেন। সেইসঙ্গে ভাঙলেন সচিনের সেঞ্চুরির (৪৯) রেকর্ডও। পাশাপাশি মহম্মদ শামিও ৭ উইকেট শিকার করেছেন। মোদ্দা কথা, টিম ইন্ডিয়ার পারফরম্যান্সের […]
একই দিনে শচীনের দুই রেকর্ড ভাঙলেন কোহলি, ওয়ানডেতে করলেন ৫০ তম শতরান
খবর লাইভ : নিজের ৩৫তম জন্মদিনে এক দিনের ক্রিকেটে ৪৯তম শতরান করে শচীন তেন্ডুলকরের পাশে নিজের নাম লিখিয়েছিলেন ভারতীয় ক্রিকেট তারকা বিরাট কোহলি। মুম্বইয়ে ওয়াংখেড়ে স্টেডিয়ামে বিশ্বকাপের সেমিফাইনালে ‘মাস্টার ব্লাস্টার’কে ছাড়িয়ে গেলেন বিরাট। এক দিনের ক্রিকেটে ৫০তম শতরান করলেন কোহলি। ১০৬ বলে ১০০ রান করে একদিনের ক্রিকেটে শচীনকে টপকে গেলেন তিনি। বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে […]
তেন্ডুলকরকে টপকে বিশ্বকাপের এক আসরে এখন সর্বোচ্চ রানের মালিক কোহলি
খবর লাইভ : শতরানের পার্টনারশিপ গড়লেন বিরাট-শ্রেয়স। ২৫০ রানের গণ্ডি পেরল ভারত। হাফ সেঞ্চুরি করলেন শ্রেয়স আইয়ারও। ভারতের স্কোর ২৬৪ বিশ্বকাপে শচীনের সর্বকালের রেকর্ড ভাঙলেন বিরাট কোহলি। বিশ্বকাপের এক সংস্করণে সবচেয়ে বেশি রান করার নজির এখন কোহলির দখলে। ২০২৩ বিশ্বকাপে ইতিমধ্যেই ৬৭৪ রান করেছেন বিরাট। ২০০৩ সালে শচীনের রান ছিল ৬৭৩। বিশ্বকাপের এক আসরে এখন […]
এবার মালদহ ইন্টারসিটি! ভাইফোঁটার দিন ফের এক্সপ্রেস ট্রেনে আগুন আতঙ্ক
খবর লাইভ : ভাইফোঁটার দিন ফের আগুন আতঙ্ক এক্সপ্রেস ট্রেনে। বুধবার সকালে হাওড়াগামী মালদহ ইন্টারসিটি এক্সপ্রেসের ট্রেনের চাকা থেকে হু হু করে বেরোতে দেখা যায়। ঘটনাকে কেন্দ্র করে বীরভূমের আমোদপুর স্টেশনে যাত্রীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। মালদহ থেকে হাওড়ার উদ্দেশে রওনা হয়েছিল ট্রেনটি। তারই একটি কামরায় আগুন লেগে যায় বলে খবর। এদিন আমোদপুরে ট্রেন থামলে […]
সেমিফাইনালের আগে বিতর্কে ভারত,আইসিসির নির্দিষ্ট করে দেওয়া পিচ বদল!
খবর লাইভ : সেমিফাইনাল ম্যাচ শুরুর আগেই ভারতের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ। ওয়াংখেড়েতে আইসিসি-র বেছে নেওয়া পিচ বদলে দিয়েছেন রোহিতরা। পিচ বদল নিয়ে নাকি আইসিসি-কে চিঠি লিখেছেন ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার পিচ প্রস্তুতকারক অ্যান্ডি অ্যাটকিনসন। ডেইলি মেলে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, ভারতে বিশ্বকাপের জন্য পিচ তৈরি করার দায়িত্ব অ্যান্ডির উপর। তাঁর নেতৃত্বে আইসিসি ও বিসিসিআই-এর কয়েক জন […]
বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে নাশকতা? হুমকি পোস্ট ঘিরে তুলকালাম
খবর লাইভ : কাউন্টডাউন শুরু। আর মাত্র কয়েক ঘণ্টা। তার পরই হাই ভোল্টেজ সেমিফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে টিম ইন্ডিয়া । মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে হবে সেই ম্যাচ। খেলা শুরুর মুখে হঠাৎই এল হুমকি মেসেজ। ম্যাচ চলাকালীন গ্যালারিতে নাশকতার হুঁশিয়ারি দেওয়া হয়েছে যা দেখে কপালে চিন্তার ভাঁজ পড়েছে মুম্বই পুলিশের। অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি এক্স হ্যান্ডেল লিখেছে, […]
অভিষেক যখন নৈহাটির বড় মায়ের মন্দিরে, কেন অনুপস্থিত চার বিধায়ক ? জল্পনা তুঙ্গে
খবর লাইভ : মঙ্গলবার বিকেলে নৈহাটির ব়়ড় মায়ের মন্দিরে পুজো দিলেন তৃণমূলের ‘সেনাপতি’ তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে ছিলেন উত্তর ২৪ পরগনার অধিকাংশ তৃণমূল বিধায়ক। কিন্তু দেখা গেল না ব্যারাকপুর শিল্পা়ঞ্চলের চার তৃণমূল বিধায়ককে। অভিষেকের পাশেই দেখা গিয়েছে বরাহনগরের বিধায়ক তাপস রায়কে। ছিলেন পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ, দমদমের বিধায়ক তথা রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, […]
নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাঞ্চেস্টারের বদলা কি মুম্বইতে নিতে পারবেন রোহিত, বিরাটরা?
খবর লাইভ : এবারের বিশ্বকাপে ছুটছে ভারতের জয়রথ। এবার বিশ্বকাপের সেমিফাইনালের মেগা ডুয়েল। সামনে সেই নিউজিল্যান্ড। তাদের কাছে ২০১৯ বিশ্বকাপে শেষ চারের লড়াইয়েই হারতে হয়েছিল মেন ইন ব্লুকে। কিউয়িদের বিরুদ্ধে ম্যাঞ্চেস্টারের বদলা কি মুম্বইতে নিতে পারবেন রোহিত, বিরাটরা? আজ কখন, কোথায় দেখবেন বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল। দেখে নিন – আজ ১৫ নভেম্বর বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি […]
ক্রিকেট জীবনের ১০০তম একদিনের আন্তর্জাতিক ম্যাচের দোরগোড়ায় শামি
খবর লাইভ : বিশ্বকাপ সেমিফাইনালে মাইলফলকের দোরগোড়ায় দাঁড়িয়ে মহম্মদ শামি। নিশ্চয়ই ভাবছেন কী সেই মাইলফলক? বুধবার নিউজাল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামলেই সেঞ্চুরি করবেন বাংলার জোরে বোলার। বিশ্বকাপে দুরন্ত ফর্মে থাকা শামির চোখ ১০১-এ। দেশকে ফাইনালে তুলতে চান তিনি। গত রবিবার নেদারল্যান্ডসের বিরুদ্ধে ৯৯তম এক দিনের ম্যাচ খেলেছিলেন শামি। বুধবার বিশ্বকাপের সেমিফাইনাল তাঁর ক্রিকেটজীবনের ১০০তম এক দিনের […]










