Special News Special Reports State

তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ জাতীয় লোকপালের 

0
(0)

খবর লাইভ : তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে জাতীয় লোকপাল। বুধবার এক্স-এ এমন দাবিই করেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে।যার পাল্টা মহুয়া মৈত্র লেখেন, ‘‘সিবিআই আগে আদানিদের বিরুদ্ধে অভিযোগ নিয়ে তদন্ত করুক। পরে যদি আমার জুতোর সংখ্যা গুনতে চায়, স্বাগত।’’ প্রথম থেকেই মহুয়ার বিরুদ্ধে অভিযোগ জানিয়ে সিবিআই তদন্তের দাবি ওঠে। পাশাপাশি, লোকসভার এথিক্স কমিটিতে শুনানিও হয়। তবে কমিটির সুপারিশ এখনও জমা পড়েনি লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে। বৃহস্পতিবার এথিক্স কমিটির বৈঠক রয়েছে। তবে তার আগেই সিবিআই তদন্তের নির্দেশ দিয়ে দিল লোকপাল।

বিজেপি সাংসদের অভিযোগ সত্যি হলে, টাকার বদলে প্রশ্ন ইস্যুতে চাপ আরও বাড়বে মহুয়ায়। সংসদের এথিক্স কমিটি ইতিমধ্যেই তৃণমূল সাংসদের বিরুদ্ধে তদন্ত করছে। দুবের দাবি সত্যি হলে, এবার কৃষ্ণনগরের সাংসদের বিরুদ্ধে তদন্ত করবে সিবিআইও। যদিও লোকপাল বা সিবিআই কারও তরফেই এ নিয়ে সরকারিভাবে জানানো হয়নি।

আরও পড়ুনঃ গাজা শহরের কেন্দ্রস্থলের দখল নিলো ইজরায়েল
উল্লেখ্য, মহুয়ার বিরুদ্ধে প্রথম টাকার বদলে প্রশ্ন করার অভিযোগ তুলেছিলেন নিশিকান্ত দুবেই। তিনিই তৃণমূল সাংসদের বিরুদ্ধে স্পিকারকে চিঠি লেখেন। লোকপালকেও চিঠি লেখেন তিনিই। তাঁর অভিযোগের ভিত্তিতেই মহুয়ার বিরুদ্ধে এথিক্স কমিটিকে তদন্তের নির্দেশ দিয়েছেন স্পিকার ওম বিড়লা। এথিক্স কমিটি এ নিয়ে দুটি বৈঠক করেও ফেলেছে। বৃহস্পতিবার ফের বৈঠক এথিক্স কমিটির। সেদিনই সাংসদ হিসাবে মহুয়ার ভাগ্য নির্ধারণ হবে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *