খবর লাইভ : ভাসছে গোটা উত্তর ও উত্তর পূর্ব ভারত। বৃষ্টির পরিমাণ যত বাড়ছে, ততই ভয়ঙ্কর হয়ে উঠছে পরিস্থিতি। চরম অবস্থা হিমাচল প্রদেশে। সে রাজ্যের সরকারের তরফে জানানো হয়েছে, ভারী বৃষ্টির জেরে ধস ও বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তাতে এখনও অবধি ৮৮ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ৯২ জন। এখনই বৃষ্টি থামার কোনও ইঙ্গিত […]
Day: July 13, 2023
বেনজির সিদ্ধান্ত! ফের রাজ্যের একাধিক বুথে ভোটের নির্দেশ নির্বাচন কমিশনের
খবর লাইভ : পঞ্চায়েত নির্বাচন নিয়ে ফের নজিরবিহীন সিদ্ধান্ত কমিশনের। ভোট গণনা পর্ব মিটে যাওয়ার পর ফের রাজ্যের ২০ বুথে নির্বাচনের নির্দেশ দিলেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা। হাওড়া সাঁকরাইলের ১৫টি বুথে ভোটের দিন ব্যালট পেপার ছিনতাইয়ের অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে। তবে সাঁকরাইলের ওই ১৫ বুথেই তৃণমূল প্রার্থীরা জয়ী হন। তবে শুধু সাঁকরাইল নয়, সিঙ্গুরের […]
দিল্লিতে ৪৫ বছরের রেকর্ড ছাপিয়ে গেল যমুনা নদীর জলস্তর, কেজরির বাড়ির এলাকাও ভাসছে
খবর লাইভ : দিল্লিতে ৪৫ বছরের রেকর্ড ছাপিয়ে গেল যমুনা নদীর জলস্তর। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাড়ির নিকটবর্তী এলাকাতেও বন্যাপ্রবণ পরিস্থিতি। হরিয়ানার হাথনিকুণ্ড বাঁধ থেকে জল ছাড়ার ফলে যমুনার জলস্তর বিপদসীমা থেকে তিন মিটার বৃদ্ধি পেয়েছে। মঞ্জু কা টিলার সঙ্গে সংযুক্ত কাশ্মীরি গেট আইএসবিটির গেট বন্ধ করে দেওয়া হয়েছে। রিং রোড এলাকার কিছু অংশ বন্যার […]
দুরন্ত অশ্বিনের পাঁচ উইকেটের দৌলতে চালকের আসনে ভারত, প্রথম দিনেই ওয়েস্ট ইন্ডিজ শেষ ১৫০ রানে
খবর লাইভ : টেস্ট ক্রিকেটে পাঁচ উইকেট অনেকবার নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। আবারও নেবেন। কিন্তু ডোমিনিকার উইন্ডসর পার্কে কেরিয়ারের ৩৩তম পাঁচ উইকেটের তাৎপর্যই আলাদা। এ যেন টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে না খেলানোর নিঃশব্দ জবাব। টেস্টের প্রথম দিন, ভারতের ঘূর্ণি পিচ ছাড়া স্পিনার পাঁচ উইকেট নিচ্ছে এমন বড় একটা দেখা যায় না। তাঁর স্পিনের জালেই ১৫০ রানে আবদ্ধ […]
ব্রাজিলের নতুন রোনাল্ডো সাত বছরের চুক্তিতে বার্সেলোনায়!
খবর লাইভ : গত কয়েক দিন ধরে জল্পনা চলছিল। বাকি ছিল শুধু আনুষ্ঠানিক ঘোষণার। আজ বার্সেলোনা জানিয়েছে, ১৮ বছর বয়সী ব্রাজিলিয়ান তরুণ ভিতর রকিকে দলভুক্ত করছে তারা। রকির বর্তমান ক্লাব অ্যাথলেতিকো পারানায়েনস এবং বার্সেলোনা এ বিষয়ে ঐক্যমতে এসেছে। বার্সেলোনার ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, রকি বার্সেলোনায় যোগ দেবেন ২০২৪–২৫ মরসুমে। দুই পক্ষের মধ্যে সাত বছরের […]
প্রথম ভারতীয় হিসেবে বাবা–ছেলে দুজনেরই উইকেট নিয়ে নয়া কীর্তি রবিচন্দ্রন অশ্বিনের
খবর লাইভ : বাবা-ছেলে দুজনই আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন, এমন অনেক বিখ্যাত পরিবারের কথা জানা আছে। কিন্তু বাবা-ছেলে দুজনই একই বোলারের বলে আউট হয়েছেন, এমন ঘটনা বিরল। আন্তর্জাতিক ক্রিকেটের ১৪৬ বছরের ইতিহাসে আজ নিয়ে এই কীর্তি গড়লেন মাত্র পাঁচজন বোলার! ডমিনিকায় ওয়েস্ট ইন্ডিজ-ভারতের প্রথম টেস্টে টস জিতে আগে ব্যাটিং নেয় ক্যারিবিয়ানরা । এখনও পর্যন্ত ৪৪ ওভারে […]
মার্কিন সফরের পর এবার ফ্রান্স সফরে মোদি!
খবর লাইভ : ক’দিন আগেই ঘুরে এসেছেন মার্কিন মুলুক থেকে। এবার দুদিনের সফরে প্যারিস সফরে গেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার সকালেই দিল্লি থেকে ফ্রান্সের উদ্দেশ্যে রওনা দেন প্রধানমন্ত্রী। বিকেল ৪টে নাগাদ তিনি প্যারিসের ওরলি বিমানবন্দরে পৌঁছনোর কথা রয়েছে তাঁর। জানা গেছে, প্যারিস সফরে প্রধানমন্ত্রী ফ্রান্সের বার্ষিক বাস্তিল দিবসের অনুষ্ঠানে ‘গেস্ট অব ওনার’ হিসাবে যোগ […]
শপিং মলের চলন্ত সিঁড়িতে আটকে গেল ৩ বছরের শিশুর হাত! তারপর?
খবর লাইভ : পরিবারের বড়দের সঙ্গে শপিংমলে ঘুরতে গিয়ে মর্মান্তিক পরিণতি শিশুর! শপিং মলের চলন্ত সিঁড়িতে উঠতেই আটকে যায় হাত। ভয়ে কান্নাকাটি করতে শুরু করে তিন বছরের শিশুটি। আতঙ্কিত হয়ে পড়েন তার পরিবার এবং অনান্যরা।ঘণ্টাখানেকের চেষ্টায় আটকে যাওয়া হাত উদ্ধার হয়। ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে যায় শপিং মল চত্বরে। ঘটনাটি ঘটেছে বুধবার শিবপুরের একটি […]
ত্রিপুরেশ্বরী মন্দিরের কাছে দিঘিতে নরকঙ্কাল! আতঙ্ক এলাকায়
খবর লাইভ : রোজকার মতোই প্রাতঃভ্রমণে ত্রিপুরেশ্বরী মন্দির লাগোয়া দিঘির সামনে হাটাহাটি করতে বেরিয়েছিলেন এলাকাবাসী। কিন্তু যা আগে কোনওদিনও দেখা যায়নি,তাই দেখে আঁতকে ওঠেন তাঁরা। কি দেখলেন এমন? বুধবার সকালে হাঁটাহাটি করার সময় তাঁরা দেখেন দিঘিতে ভাসছে নরকঙ্কাল। কোথা থেকে পবিত্র দিঘিতে এল এই নরকঙ্কাল? এই প্রশ্নই তখন সকলের মনে। খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। […]
এক বছরে মোট ১ লক্ষ ২৫ হাজার কর্মী নিয়োগ, ঘোষণা মুখ্যমন্ত্রীর
খবর লাইভ : রাজ্য সরকারের বিভিন্ন দফতরে শূন্যপদের তালিকা তৈরি করা হচ্ছে। বিভিন্ন দফতরে অনুমোদিত পদের নিরিখে কতজন কর্মী আছেন রাজ্যের কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতর তা জানতে চেয়ে সব দফতরকে চিঠি পাঠিয়েছে। বিশেষ অগ্রাধিকারের সঙ্গে কাজটি করে দু’মাসের মধ্যে সব দফতরকে রিপোর্ট পাঠাতে বলা হয়েছে। মূলত চার শ্রেণির কর্মী- লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, আপার ডিভিশন […]










