Special News Special Reports State

অশান্ত দিনহাটা, পোলিং এজেন্টকে পিটিয়ে খুন!

0
(0)

খবর লাইভ : ভোটের শুরুতেও উত্তপ্ত কোচবিহারের দিনহাটা। ফলিমারিতে বিজেপির পোলিং এজেন্টকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল। শনিবার সকালে একদল দুষ্কৃতী বুথে ঢুকে বিজেপির পোলিং এজেন্টকে পিটিয়ে খুন করে বলে অভিযোগ। মৃত পোলিং এজেন্টের নাম মহাদেব বিশ্বাস। তিনি কোচবিহার ১ নম্বর ব্লকের বিজেপির পোলিং এজেন্ট ছিলেন বলে জানা গিয়েছে।

শুক্রবার গভীর রাত থেকেই কোচবিহার জেলার নানা জায়গা থেকে অশান্তির খবর মিলেছিল। তুফানগঞ্জ ২ নম্বর ব্লকের রামপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ছাটবলগার ৬৮ নম্বর বুথে কাজ সেরে ফিরছিলেন ২ তৃণমূল কর্মী। অভিযোগ, রাতের অন্ধকারে তাঁদের ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন গণেশ দাস ও কানু দাস নামে দুজন। ঘটনাস্থলেই মৃত্যু হয় গণেশের। আলিপুরদুয়ারের কামাখ্যাগুড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে কানু দাসকে। এরপর শনিবার সকালে ফলিমারিতে বিজেপি এজেন্টের মৃত্যু হল।

আরও পড়ুনঃ কড়া নিরাপত্তায় রাজ্যে শুরু পঞ্চায়েত নির্বাচন
কোচবিহারের পাশাপাশি সকাল থেকেই  উত্তপ্ত মুর্শিদাবাদ।  সকাল সাতটা বাজার আগেই বোমা বিস্ফোরণে মৃত্যু হল তৃণমূলের প্রার্থীর শ্বশুরের। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রেজিনগর থানার অন্তর্গত নাজিরপুর উত্তরপাড়া এলাকায় ।পুলিশ জানিয়েছে মৃতের নাম ইয়াসিন সেখ, বয়স ৫১ বছর। গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রার্থী কবিতা বিবির শ্বশুর ছিলেন সম্পর্কে। বোমা বিস্ফোরণের জেরেই তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *