Special News Special Reports State

পুরুলিয়ায় বিজেপি কর্মীর রহস্যমৃত্যু! এলাকায় চাঞ্চল্য

0
(0)

খবর লাইভ : নির্বাচন আগে ফের বিজেপি কর্মীর রহস্যমৃত্যু। রুলিয়ার মানবাজারে প্রচারে বেরিয়ে একদিন নিখোঁজ থাকার পর বিজেপি কর্মীর কর্মীর দেহ উদ্ধার হয়। সোমবার সকালে কেন্দডি গ্রামের কাছে একটি ছোট নদীর পাড় থেকে ওই বিজেপি কর্মীর দেহ উদ্ধার হয়। সাতসকালের এই ঘটয়নাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত্যু নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক তরজা শুরু করেছে গেরুয়া বাহিনী।

পুলিশ সূত্রে খবর, মৃতের নাম বঙ্কিম হাঁসদা। তিনি মানবাজার ২ ব্লকের হেঁসলা সংসদের কেন্দডি বুথে বিজেপির সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। পুকুর পাড়ে তাঁর দেহ পড়ে থাকতে দেখে বোরো থানায় খবর দেন স্থানীয়েরা। পরিবারের দাবি, রবিবার বিকেলে নিজের বাড়ি থেকে বেরোন বঙ্কিম। তার পর থেকে তাঁর আর কোনও খোঁজ মেলেনি। রাত পর্যন্ত বিজেপি নেতা বাড়ি না ফেরায় খোঁজখবর করা শুরু করেন পরিবারের লোকেরা। কিন্তু তাঁর হদিস মেলেনি। এর পর সোমবার সকালে নদীর ধারে বঙ্কিমকে পড়ে থাকতে দেখেন গ্রামবাসীরা।
এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। ভোটের আগে রাজনৈতিক রঙ লাগাতে মরিয়া বিজেপি ইতিমধ্যেই তৃণমূলকে এই হত্যার কারণে অভিযুক্ত করেছে। যদিও ঘটনার অস্বীকার করেছে পুলিশ।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *