Special News Special Reports State

পঞ্চায়েত নির্বাচনে সংঘর্ষ এড়াতে এবার কন্ট্রোল রুম চালুর নির্দেশ কমিশনের!

0
(0)

খবর লাইভ : পঞ্চায়েত নির্বাচনকে নির্বিঘ্নে পরিচালনা করার জন্য এবার জেলা, মহকুমা ও ব্লক স্তরে কন্ট্রোল রুম চালু করার নির্দেশ দিল রাজ্য নির্বাচন কমিশন। আজ শনিবার থেকে ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত চালু থাকবে এই কন্ট্রোল রুম। এই কন্ট্রোল রুমের মাধ্যমে যে অভিযোগগুলি আসবে, সেই অভিযোগগুলিকে গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় উত্তর দিতে হবে।

২৪ ঘণ্টা ব্যাপী এই কন্ট্রোল রুম কাজ করবে।

রোস্টার অনুযায়ী এই কন্ট্রোল রুমের জন্য লোক নিয়োগ করতে হবে।

কন্ট্রোল রুমগুলিতে যে অভিযোগগুলি আসবে প্রত্যেকটি অভিযোগের যথাযথ পদক্ষেপ করতে হবে।রাজনৈতিক দলগুলিকে কন্ট্রোল রুমের নম্বর দিয়ে দিতে হবে।ভোটের দিন কন্ট্রোল রুমের নম্বর ভোটগ্রহণ কেন্দ্রগুলিতে লাগাতে হবে।কন্ট্রোলরুমের রেজিস্টার রাখতে হবে।কোন অভিযোগ আসছে এবং সেই অভিযোগের প্রেক্ষিতে কী পদক্ষেপ হচ্ছে, তা নোট করা থাকবে রেজিস্টারে।
রাজ্য নির্বাচন কমিশনের জারি করা নির্দেশিকায় বলা হয়েছে কন্ট্রোল রুমে আসা প্রত্যেকটা অভিযোগের গুরুত্ব দিয়ে নিষ্পত্তি করতে হবে। ভোট হওয়ার আট দিন বাকি থাকতেই এই কন্ট্রোল রুম চালু করার নির্দেশ দিয়েছে  কমিশন। আগামী ৮ জুলাই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। পঞ্চায়েত ভোট ঘোষণা হতেই কার্যকর হয়েছে আদর্শ আচরণবিধি।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *