National Special News Special Reports

গ্রেফতার শিবপুরে রামনবমীর মিছিলে বন্দুকধারী যুবক গ্রেফতার বিহারের মুঙ্গেরে

0
(0)

খবর লাইভ : হাওড়ায় রামনবমীর মিছিলে বন্দুকধারী এক যুবকের ভিডিয়ো টুইট করেছিলেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই যুবককে বিহারের মুঙ্গের থেকে গ্রেফতার করল হাওড়া পুলিশের গোয়েন্দা বিভাগ। বুধবার তাঁকে আদালতে তোলা হবে।

সাংবাদিক বৈঠকে অভিষেক এই ভিডিয়ো দেখিয়ে দাবি করেছিলেন, যেখানেই লুকিয়ে থাকুন, পুলিশ তাঁকে গ্রেফতার করবেই। সপ্তাহ ঘুরতে না ঘুরতেই হাওড়া পুলিশ বিহার থেকে গ্রেফতার করল অভিযুক্তকে। পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম সুমিত সাউ। বয়স ১৯। বাড়ি, হাওড়ার মালি পাঁচঘড়া থানার অন্তর্গত শম্ভু হালদার লেনে। বন্দুক নিয়ে মিছিলে নাচানাচি করেই সুমিত বিহারে পালায়। পুলিশ তদন্ত করে জানতে পারে মুঙ্গেরে এক আত্মীয়ের বাড়িতে লুকিয়ে আছেন তিনি। সেই অনুযায়ী গোয়েন্দারা তাঁকে মুঙ্গের থেকে গ্রেফতার করেন।
হাওড়া পুলিশের গোয়েন্দা শাখা সুমিতকে সিআইডির হাতে তুলে দেবে। পুলিশের হাতে গ্রেফতার হওয়া সুমিতও পুলিশের কাছে স্বীকার করেছে তাকে মোটা টাকা ভাড়া দিয়ে হাওড়ায় নিয়ে যাওয়া হয়েছিল হাওড়ার মিছিল থেকে অশান্তি পাকাতে, সূত্রে তেমনটাই জানা গিয়েছে। জানা গিয়েছে এই সুমিতের পৈতৃক বাড়ি মুঙ্গেরে হলেও গত কয়েক বছর ধরেই সে হাওড়া শহরের মালিপাঁচঘড়া থানার সালকিয়াতে।
জানা গিয়েছে, সুমিত জেরায় পুলিশের কাছে স্বীকার করেছে তাকে মোটা টাকা দেওয়া হয়েছিল মুঙ্গের থেকে গুন্ডাবাহিনী ভাড়া করে এনে ওই মিছিল থেকে অশান্তি ছড়ানোর জন্য। পরিকল্পনা মতো সেই ঝামেলার পরে তাকে বলা হয় মুঙ্গেরের বুকেই কিছু দিন গা ঢাকা দিয়ে থাকতে। কিন্তু সেখান থেকেই ধরা পড়তে হয়েছে তাকে। এখন CID’র আধিকারিকেরা তার কাছ থেকে মূলত জানতে চাইছেন, বন্দুক সে কোথায় পেল? তাকে ঠিক কত টাকা দেওয়া হয়েছিল এবং সেই টাকা কে বা কারা দিয়েছিল! তবে সুমিতের গ্রেফতারিতে এটা পরিষ্কার যে হাওড়া সহ রিষড়ার বুকেও অশান্তি ছড়ানো হয়েছে বেশ পরিকল্পনামাফিক আর তা করেছে গেরুয়া বাহিনী তথা বিজেপি।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *