games Special News Special Reports

আইপিএল-এর প্রস্তুতিতে ব‍্যস্ত কোহলি, ভিডিও প্রকাশ আরসিবির

0
(0)

খবর লাইভ : আজ থেকে শুরু আইপিএল। প্রথম ম‍্যাচে নামছে গুজরাত টাইটান্স বনাম চেন্নাই সুপার কিংস। ২ এপ্রিল নামছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। প্রতিপক্ষ মুম্বই ইন্ডিয়ান্স। তার আগে অনুশীলনে ব‍্যস্ত আরসিবির তারকা ব‍্যাটার বিরাট কোহলি।

এদিন আরসিবির টুইটারে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে নেটে ব্যাট করেই চলেছেন আরসিবির প্রাক্তন অধিনায়ক। কখনও স্টেপআউট করছেন, কখনও কভার ড্রাইভ মারছেন, কখনও মিড অনের উপর দিয়ে ছক্কা মারছেন। আবার কখনও ডিফেন্স করছেন। মাঝে মাঝে সতীর্থের সঙ্গে পরিকল্পনাও সাজিয়ে নিচ্ছেন। আর এতেই বোঝা যাচ্ছে আইপিএল-এ মগ্ন ভারতের প্রাক্তন অধিনায়ক।

গতবছর আইপিএলের হতাশাজনক পারফরম্যান্স ছিল কোহলির। তবে গতবছর এশিয়া কাপ থেকে বেশ ভালো ফর্মে রয়েছেন বিরাট। একদিনের ক্রিকেটের পাশাপাশি টেস্টেও শতরানে ফিরেছেন কোহলি। তাই বিরাট অনুরাগীরা চাইছে আসন্ন আইপিএল-এ নিজের সেরা পারফরম্যান্স মেলে ধরুক বিরাট। আইপিএলের ইতিহাসের সর্বোচ্চ রান সংগ্রাহক কোহলি। তবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর সেই কাঙ্খিত খেতাবটি এখনো পায়নি। এবার সেই খেতাব জিততে মরিয়া থাকবে আরসিবি।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *