খবর লাইভ : বুধবার আসানসোল সংশোধনাগারে অসুস্থ হয়ে পড়েছিলেন কম্বলকাণ্ডে ধৃত জিতেন্দ্র। সঙ্গে সঙ্গেই তাঁকে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করানো হয়।
বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করানো হয়। কয়েক ঘণ্টা কাটতে না কাটতেই সেই হাসপাতাল থেকে বিজেপি নেতা জিতেন্দ্রকে কলকাতার হাসপাতালে রেফার করা হয়। বর্ধমান মেডিক্যাল সূত্রে জানা গিয়েছিল, জিতেন্দ্রর করোনারি এ্যাজিওগ্রাফি সার্জারি করতে হবে। সেই কারণেই ক্যাথলাব এবং সিটিভিএস সুবিধাযুক্ত ভাল হাসপাতালে তাঁকে রেফার করা হয়েছে।
আরও পড়ুনঃ বিধায়ক তাপস সাহা কেন গ্রেফতার নয়, আদালতে হলফনামা দেওয়ার নির্দেশ রাজ্যকে
এসএসকেএম হাসপাতালের বহির্বিভাগে তাঁর শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছিল। সেখানে চিকিৎসকেরা জানান, জিতেন্দ্রকে ভর্তি করার প্রয়োজন নেই। তার পরেই প্রেসিডেন্সি জেলে পাঠানো হয়েছে তাঁকে।
আপাতত প্রেসিডেন্সি জেলেই ঠাঁই হল কম্বলকাণ্ডে অভিযুক্ত জিতেন্দ্র তিওয়ারির।




