Special News Special Reports State

না যাওয়ার কারণ জানিয়ে ইডিকে চিঠি মলয় ঘটকের

0
(0)

খবর লাইভ : এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে চিঠি লিখেছেন তিনি। কিন্তু চিঠিতে কী লিখেছেন তিনি? সেই প্রশ্নের উত্তর এড়ালেন রাজ্যের আইন ও বিচারমন্ত্রী মলয় ঘটক। ইঙ্গিতপূর্ণ মন্তব্যে জবাব দিলেন মন্ত্রী। জিইয়ে রাখলেন ধোঁয়াশা। মলয় ঘটক জানিয়েছেন,’আমি কী লিখে পাঠিয়েছি, তা আমি জানাব না। শরীর আমার খারাপ নয়। শরীর আমার ভালো রয়েছে।’ আসানসোলে এক সাংবাদিক সম্মেলনে একথা জানান রাজ্যের আইন ও বিচারমন্ত্রী। আর তারপরই জল্পনা ছড়িয়েছে, চিঠিতে কী লিখেছেন মলয় ঘটক?

প্রসঙ্গত, কয়লাকাণ্ডে দিল্লিতে ফের মলয় ঘটককে তলব করেছে ইডি। ২৯ মার্চ, বুধবার দিল্লিতে হাজিরা দেওয়ার জন্য তলব করেছিল ইডি। তিনি দিল্লিতে গিয়ে হাজিরা দেবেন কিনা? তলব পাওয়ার পর সেই জবাব এড়িয়ে যান রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক। বলেন, ‘মানুষ সব দেখছে’। এরপর গতকাল, ২৯ মার্চ, দিল্লিতে ইডি অফিসে হাজিরা এড়ান মলয় ঘটক। আইনজীবীর মারফত চিঠিতে জানান, আসতে না পারার কথা। কিন্তু কেন হাজিরা দিতে আসতে পারছেন না তিনি? সেকথা খোলসা করেননি মলয় ঘটক। এদিকে আবার আজ জানালেন, তাঁর শরীরও খারাপ নয়। শরীর ভালো আছে। তবে কী কারণ দেখিয়ে হাজিরা এড়ান মলয় ঘটক? ইডিকে চিঠিতে কী লিখেছেন তিনি? সে বিষয়ে স্পষ্টতই ধোঁয়াশা ছড়িয়েছে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *