Special News Special Reports Sports

শেষ ওভার পর্যন্ত দিল্লি-লখনউ যুদ্ধ, দুরন্ত জয় রাহুলদের

0
(0)

খবর লাইভ: দিনের শুরুটা ছিল পৃথ্বী শয়ের। ৩৪ বলে ৬১ রান করেন ভারতের তরুণ ওপেনার। পৃথ্বী যখন আউট হন, দিল্লির স্কোরবোর্ডে রয়েছে ৬৭ রান। এর মধ্যে ৬১ রানই এসেছে পৃথ্বীর ব্যাট থেকে। বড় রানের জমি তৈরি করে দিয়েছিলেন তিনি। কিন্তু রানের অট্টালিকা গড়তে পারলেন না ডেভিড ওয়ার্নাররা। পাকিস্তান সফর সেরে আইপিএলে যোগ দিয়ে প্রথম ম্যাচে ১২ বলে ৪ রান করলেন

আরও পড়ুন-  মোদি সরকারের পাল্টা শিক্ষানীতি তৈরি করতে কমিটি গড়ল মমতার সরকার

অস্ট্রেলিয়ার ওপেনার। রভমান পাওয়েল ফিরলেন মাত্র ৩ রান করে। দুই ব্যাটারকেই ফিরিয়ে দেন রবি বিষ্ণোই। ৪ ওভারে ২২ রান দিয়ে দুই উইকেট তুলে নেন এই স্পিনার।
ব্যাট করতে নেমে শুরুটা ভাল করেছিল লখনউ। দুই ওপেনার লোকেশ রাহুল এবং কুইন্টন ডি’কক ৭৩ রানের জুটি গড়েন। ২৫ বলে ২৪ রান করেন রাহুল। তিনি ফিরে গেলেও দলকে এগিয়ে নিয়ে যান ডি’কক। ৫২ বলে ৮০ রান করেন দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক। এই দুই ব্যাটারকেই ফিরিয়ে দেন কুলদীপ যাদব। ললিত যাদবের দুর্দান্ত ক্যাচ নিয়ে ফিরিয়ে দেন এভিন লুইসকেও।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *