National Special News Special Reports

শ্বাসকষ্টের সমস্যা নিয়ে তিহারেও জেল হাসপাতালে অনুব্রত

0
(0)

খবর লাইভ : ফের শ্বাসকষ্টের সমস্যা। সোমবার শেষবেলায় তিহার জেলের হাসপাতালে ভর্তি করানো হল অনুব্রত মণ্ডলকে। সোমবার, আচমকা শ্বাসকষ্টের সমস্যা দেখা দেওয়ায় তাঁকে বেশ কয়েকবার জেলে ডিসপেন্সারিতে নিয়ে যাওয়া হয়। পরে জেল হাসপাতালে ভর্তি করা হয়েছে গরুপাচার মামলায় অভিযুক্ত জেলবন্দি অনুব্রতকে।

জেল হাসপাতাল সূত্রে খবর, আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। এমনি শ্বাসকষ্টের সমস্যা তাঁর আগে থেকে রয়েছে। এছাড়া তাঁর একাধিক শারীরিক সমস্যা রয়েছে। এ দিন তাঁকে হাসপাতালে ভর্তি করার পর অক্সিজেন দেওয়া হয়। অক্সিজেন নেওয়ার পর শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল হয়। আপাতত হাসপাতালেই রয়েছেন অনুব্রত।

 

 

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *