Special News Special Reports State

পুরুলিয়ার এসপি-সহ চার পুলিশ অফিসারকে বদলির নির্দেশ কমিশনের

0
(0)

খবর লাইভ  :  লোকসভা ভোটের মধ্যের রাজ্যের এক জেলার পুলিশ সুপারসহ চার পুলিশ আধিকারিককে বদলি করল জাতীয় নির্বাচন কমিশন। রবিবার এক বিজ্ঞপ্তিতে তাদের বদলির নির্দেশ পাঠিয়েছে কমিশন। এদের মধ্যে রয়েছেন পুরুলিয়ার পুলিশ কমিশনার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। এছাড়া রয়েছেন পূর্ব মেদিনীপুর জেলার তিন পুলিশ আধিকারিক। যাদের বিরুদ্ধে ইতিমধ্যে পক্ষপাতিত্বের অভিযোগে কমিশনের দ্বারস্থ হয়েছিল বিরোধীরা।এদিন পুরুলিয়ার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, কাঁথির এসডিপিও দিবাকর দাস, ভূপতিনগর থানার ওসি গোপাল পাঠক ও পটাশপুর থানার ওসি রাজা কুণ্ডুকে বদলির নির্দেশ দেওয়া হয়েছে। এদের নির্বাচনের সঙ্গে সম্পৃক্ত নয় এমন পদে বদলি করতে রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে কমিশন। নতুন আধিকারিক নিয়োগের জন্য সোমবার সকাল ১০টার মধ্যে প্রতিটি পদের জন্য তিন –চার জন আধিকারিকের তালিকা পাঠাতে বলেছে মুখ্য নির্বাচন আধিকারিকের দফতর।

পুরুলিয়ার এসপি অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ নতুন নয়। এমনকী ঝালদায় কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনে তাঁর হাত রয়েছে বলে দাবি কংগ্রেস নেতা নেপাল মাহাতো। ওই ঘটনার সাক্ষীদের হুমকি দেওয়ার অভিযোগও ছিল তাঁর বিরুদ্ধে। এছাড়া পুরুল্যায় বিরোধীদের ওপর হামলার বিভিন্ন ঘটনায় অভিজিৎবাবুর বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগে সরব হয়েছেন বিরোধীরা।ভূপতিনগর থানার আইসি গোপাল পাঠকের বিরুদ্ধেও অভিযোগ গুরুতর। চলতি মাসেই ময়না থানা এলাকায় পানের বরোজ থেকে এক বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। অভিযোগ, এলাকাটি ময়না থানার অন্তর্ভুক্ত হলেও দেহ উদ্ধার করেন ভূপতিনগর থানার আইসি পাঠকবাবু। এর পরই তাঁর বিরুদ্ধে খুনের অভিযোগ করা উচিত বলে মন্তব্য করেন তমলুক কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *