Special News Special Reports State

কয়লা পাচারকাণ্ডে আইনমন্ত্রী মলয় ঘটককে ফের তলব ইডির

0
(0)

খবর লাইভ : কয়লা পাচারকাণ্ডে আইনমন্ত্রী মলয় ঘটককে ফের তলব এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট -এর। অনুব্রত মণ্ডলের তিহাড় যাত্রার দিনই আইনমন্ত্রী মলয় ঘটককে নোটিশ পাঠাল ইডি। ডেকে পাঠানো হয়েছে মন্ত্রী আপ্ত সহায়ককেও। এই নিয়ে পঞ্চমবার মলয় ঘটককে কয়লা পাচারকাণ্ডে তলব করল ইডি।উল্লেখ্য, কয়লা পাচার মামলায় ১৪ সেপ্টেম্বর মলয় ঘটককে নয়াদিল্লিতে সদর দফতরে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (‌ইডি)‌। তারও আগে গত বছরের জুলাই মাসে কয়লাপাচার কাণ্ডে ইডি তলব করেছিল বাংলার মন্ত্রী মলয় ঘটক। মলয় ঘটকের সঙ্গে সেবার পুরুলিয়া জেলার বাঘমুণ্ডি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস বিধায়ক সুশান্ত মাহাতো–কেও তলব করা হয়। কিন্তু মোট পাঁচবারের ডাকে একবার হাজিরা দিয়েছেন মলয় ঘটক বলে জানা গিয়েছে।

কয়লা পাচার মামলায় ১৪ সেপ্টেম্বর মলয় ঘটককে নয়াদিল্লিতে সদর দফতরে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট‌। তারও আগে গত বছরের জুলাই মাসে কয়লা পাচার কাণ্ডে ইডি তলব করেছিল বাংলার মন্ত্রী মলয় ঘটক। মলয় ঘটকের সঙ্গে সেবার পুরুলিয়া জেলার বাঘমুণ্ডি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস বিধায়ক সুশান্ত মাহাতো–কেও তলব করা হয়।
২৯ মার্চ দিল্লিতে সদর দফতরে হাজিরা দিতে বলা হয়েছে ইডি। সূত্রের খবর, শুধু আইনমন্ত্রী নয়, ২৩ মার্চ ডেকে পাঠানো হয়েছে মলয় ঘটকের আপ্ত সহায়ককে। যদিও মলয় ঘটকের দাবি, এখনও পর্যন্ত কোনও নোটিশ পাননি তিনি।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *