খবর লাইভ : অভিনেতা বনি সেনগুপ্তের মা, অভিনেত্রী-প্রযোজক পিয়া সেনগুপ্ত। তিনি জানান, যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের সঙ্গে তাঁর ছেলের কাজের কোনও চুক্তিপত্র তৈরি না-করা তাঁদের তরফে একটা বড় ভুল।
বনির মা বলেন, “কুন্তলের টাকার উৎস বিষয়ে সামান্য ধারণা থাকলে আমরা ওর টাকা ছুঁতামই না।”কুন্তলের সংস্রবের সূত্রেই বনির নাম উঠে এসেছে বলে ইডি-র দাবি।
ইডি-র কাছে বনির দাবি, ২০১৭ সালে একটি অনুষ্ঠানে কুন্তলের সঙ্গে তাঁর আলাপ-পরিচয় হয়। দু’টি ছবিতে অভিনয়ের জন্য পারিশ্রমিক হিসেবে তাঁকে ওই টাকা দিয়েছিলেন কুন্তল। ছবি দু’টি শেষ পর্যন্ত তৈরি হয়নি। পরে কুন্তলের বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিয়ে পারিশ্রমিক হিসেবেই ৪০ লক্ষ টাকা তিনি মিটিয়ে দিয়েছেন। যদিও কুন্তলের সঙ্গে কাজের জন্য এবং টাকা লেনদেন বাবদ তাঁর কোনও চুক্তি হয়নি বলেও জানিয়েছেন বনি।
আরও পড়ুনঃ মনের কথা বলতে আদালতে নিজেই সওয়াল করতে চান মুখ্যমন্ত্রী
ইডি সূত্রের দাবি, ২০১৭ সালে গাড়ি কিনতে বনির অ্যাকাউন্টে কুন্তলের অ্যাকাউন্ট থেকে প্রায় ৪০ লক্ষ টাকা দেওয়া হয়েছিল। ওই টাকায় বনি একটি বিদেশি গাড়ি কিনেছিলেন। পরে তিনি সেটি বিক্রি করে দেন।




