Special News Special Reports State

বিধানসভার সদস্যদের বিরুদ্ধে তদন্ত করলে আগে তাঁকে জানাতে হবে, মন্তব্য স্পিকারের 

0
(0)

খবর লাইভ : নারদ মামলায় রাজ্যের একাধিক মন্ত্রী ও বিধায়ককে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। বেশ কিছু দিন সেই ঘটনা নিয়ে এজেন্সির একাধিক শীর্ষকর্তাকে তলব করা হয়েছিল বিধানসভায়। সেই বিষয়টি এখনও ঝুলে আছে। সোমবার এই বিষয়ে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন।বিধানসভার সদস্যদের বিরুদ্ধে তদন্ত করলে তা আগে তাঁকে জানাতে বললেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুনঃ ইডিকে টাকা ফেরত দিতে চান ! মঙ্গলবার বনিকে ফের তলব

এ দিন কেন্দ্রীয় এজেন্সির ‘কাজকর্ম’ নিয়ে প্রশ্ন তুলে একটি প্রস্তাব জমা দেয় শাসক তৃণমূল কংগ্রেস। সেই সূত্রেই আলোচনার শেষে এই মন্তব্য করেছেন স্পিকার।
গরু-কয়লা পাচার ও শিক্ষক নিয়োগের তদন্তে ‘তথ্য’ হিসেবে যা প্রকাশ্যে আসছে তা নিয়েই প্রশ্ন তুলেছেন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি বলেন, “এই সব তথ্যে সিবিআই বা ইডি-র মতো সংস্থার কোনও স্বীকৃতি বা আপত্তি আছে কি না, তা জানা যাচ্ছে না। তাদের সেই দায়িত্ব নিতে হবে।’’
তৃণমূল বিধায়ক তাপস রায়ের প্রশ্ন, ‘‘সিবিআই আর ইডি কি বিজেপির পৈতৃক সম্পত্তি?’’
সম্প্রতি বিধানসভার অধিবেশনে বিরোধী দলনেতা শুভেন্দু সেচমন্ত্রীকে ‘এক মাসের মধ্যে জেলে ঢোকানো’র কথা বলে তাতে নতুন মাত্রা যোগ করেছেন।
ওই আলোচনায় বিরোধী বিজেপি অংশ নেয়নি। বরং শুভেন্দু অধিকারী বলেন, ‘‘চোরেদের আড়াল করতে আনা প্রস্তাবে আমরা কেন আলোচনা করব?’’

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *