games Special News Special Reports

বিনেশ ফোগত ইস্যুতে ভারতের আবেদন বাতিল করল বিশ্ব কুস্তি সংস্থা

0
(0)

খবর লাইভ: অলিম্পিক্সের ফাইনাল থেকে বিনেশ ফোগতের বাতিল হয়ে যাওয়া প্রসঙ্গে এমনই জানিয়েছেন ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিংয়ের (ইউডব্লিউডব্লিউ) সভাপতি নেনাদ লালোভিচ স্পষ্ট জানিয়ে দিলেন,নিয়ম সবার জন্য সমান। নিয়মের বাইরে যাওয়া সম্ভব নয়। । এই ঘটনার জন্য দুঃখপ্রকাশ করেছেন সার্বিয়ার কুস্তিকর্তা। লালোভিচ বলেছেন, আমাদের সকলের উচিত নিয়মকে মেনে চলা। যা ঘটেছে, তা অত্যন্ত দুঃখজনক। বিনেশের জন্য আমারও খারাপ লাগছে। ওর ওজন সামান্য বেশি ছিল। কিন্তু নিয়ম তো নিয়মই। সবার সামনে সব কিছু হয়েছে। সেখানে অন্য খেলোয়াড়েরাও ছিল। প্রতিযোগিতা নিয়ম অনুযায়ী চলবে।

আরও পড়ুনঃ ফোগতের সঙ্গে সাক্ষাৎ পিটি উষার,আইওএ-র পাশে থাকার আশ্বাস

অথচ বিনেশ ফাইনালে উঠেছিলেন সব নিয়ম মেনেই। সেক্ষেত্রে কি তাকে অন্তত রুপোর পদক দেওয়া যায়? এই প্রসঙ্গে লালোভিচ বলেছেন, এ ভাবে পদক দেওয়ার কোনও সুযোগ নেই। ওজনের জন্য ও অন্য ক্যাটেগরিতে চলে যাচ্ছে। আমরা কেউ নিয়মের বাইরে যেতে পারি না। সবাইকে এক নিয়ম মেনে চলতে হয়। ভারত আবেদন করেছে। কিন্তু তাতে কিছু বদল হওয়া সম্ভব নয়। ইউডব্লিউডব্লিউ কর্তৃপক্ষ জানিয়েছেন, তারা কঠোর ভাবে নিয়ম মেনে চলেন। কেউ যাতে বাড়তি সুবিধা না পান, তা নিশ্চিত করা এবং স্বচ্ছ ভাবে প্রতিযোগিতা চালিয়ে নিয়ে যাওয়াই তাদের লক্ষ্য। বিনেশের ঘটনাটি অত্যন্ত দুঃখজনক হলেও কিছু করার নেই।

বুধবার রাতে মহিলাদের কুস্তির ৫০ কেজি বিভাগে সোনার পদকের জন্য লড়াই করার কথা ছিল বিনেশের। মাত্র ১০০ গ্রামের জন্য তাকে প্রতিযোগিতা থেকেই বাতিল করে দেওয়া হয়েছে এ দিন সকালে। ৫০ কেজি বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য অনুমোদিত ওজনের থেকে বিনেশের ১০০ গ্রাম বেশি ছিল। নিয়ম অনুযায়ী, বিনেশকে প্রতিযোগিতা থেকে বাতিল করা হয়েছে। সেই সিদ্ধান্ত বদলের কোনও প্রশ্নই নেই।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *