Special News Special Reports State

জলের অপচয় রুখতে এবার মিটার বসবে !

0
(0)

খবর লাইভ : শহর কলকাতার একদিকে যত্রতত্র জলের অপচয়। বহুজায়গায় পর্যাপ্ত জল না পেয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে । তাই জলসঙ্কট মেটাতে উদ্যোগী হয়েছে কলকাতা পুরসভা । জলের অপচয় রুখতে বাড়ি বাড়ি বসানো হবে জলের মিটার।

প্রাথমিকভাবে দক্ষিণ কলকাতার প্রায় ২৫ হাজার পরিবারকে মিটার দেওয়া হবে। তবে শুধু বাড়ি নয়, বুস্টার পাম্পিং স্টেশনগুলিতে মিটার বসানো হচ্ছে। সেগুলি ট্রিটমেন্ট প্ল্যান্টের সঙ্গে সংযুক্ত করা হচ্ছে। এর ফলে একটি নির্দিষ্ট পাড়ায় কতটা জল সরবরাহ করা হচ্ছে এবং কতটা অপচয় হচ্ছে, কতটা পরিমাণ জল কাজে লাগছে তা বোঝা যাবে।

আরও পড়ুনঃ  আপার প্রাইমারির মেধা তালিকাতেও গরমিল!
প্রসঙ্গত, কলকাতায় ২৪ ঘণ্টা জল সরবরাহ করার কথা ঘোষণা করেছিলেন কলকাতা পুরসভায় মেয়র ফিরহাদ হাকিম। কিন্তু, কলকাতার যাদবপুর-টালিগঞ্জ, পাটুলি, বাইপাস সংলগ্ন এলাকায় প্রায়ই পানীয় জল অপচয় করা নিয়ে ভুরিভুরি অভিযোগ। এই পরিস্থিতিতে এবার পানীয় জলের অপচয় খতিয়ে দেখতে মিটার বসানোর সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুরসভা।

কলকাতা পুরসভা সূত্রে জানা গিয়েছে, এর উদ্দেশ্য হল পাইপলাইনে ফুটো হওয়ার কারণে পানীয় জল ক্ষতির পরিমাপ করা এবং পর্যায়ক্রমে পাইপ মেরামত বা প্রতিস্থাপনের মাধ্যমে এই ধরনের ক্ষতি রোধ করা। এছাড়াও, এটি আশেপাশের পরিবারগুলির জল ব্যবহার এবং অপচয় খতিয়ে দেখতে সাহায্য করবে।

পুরসভার জল সরবরাহ বিভাগের এক আধিকারিক জানান, মিটারের মাধ্যমে প্রথমে আশেপাশের এলাকাতে পরিবারগুলির জল ব্যবহারের পরিমাণ খতিয়ে দেখা হবে। যদি প্রয়োজন অনুযায়ী জলের ব্যবহার করা হয় বা জলের ঘাটতি দেখা যায় তাহলে সেই অনুযায়ী জল সরবরাহের পরিমাণ বাড়ানো বা কমানো হবে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *