games Special News Special Reports

বিশ্বচ‍্যাম্পিয়ন আর্জেন্টিনা, টাইব্রেকারে ফ্রান্সকে হারাল ৪-২ গোলে 0 (0)

খবর লাইভ : ১৯৮৬ টু ২০২২। দিয়েগো মারাদোনার পর লিওনেল মেসি। ৩৬ বছরের খরা কাটল আর্জেন্তিনীয় দলে। ২০২২ কাতার বিশ্বকাপ চ‍্যাম্পিয়ন আর্জেন্তিনা। এদিন টাইব্রেকারে ফ্রান্সকে ৪-২ গোলে হারাল নীল-সাদার দল। এই জয়ের ফলে তৃতীয়বার বিশ্ব জয়ের খেতাব ঢুকল আর্জেন্তাইনদের ঘরে। অপরদিকে এই হারের ফলে পরপর দু’বার বিশ্বকাপ জেতা হল না ফ্রান্সের। আরও পড়ুনঃ প্রধানমন্ত্রী আবাস যোজনার […]

National Special News Special Reports

রাজস্থানে  রাহুল গান্ধীর সামনেই গেহলট-পাইলটপন্থীদের বিরোধ প্রকাশ্যে 0 (0)

খবর লাইভ : রাজস্থানে  রাহুল গান্ধীর সামনেই গেহলট-পাইলটপন্থীদের বিরোধ প্রকাশ্যে এল। কংগ্রেস সাংসদ রাহুল এখন ভারত জোড়ো যাত্রা নিয়ে রাজস্থানের দৌসায় । দলীয় ঐক্যের ছবি তুলে ধরতে রবিবার মুখ্যমন্ত্রী অশোক গেহলট  এবং মন্ত্রী তথা বিধায়ক শচীন পাইলটকে  দুপাশে নিয়ে পদযাত্রা করেন রাহুল। কিন্তু, আচমকাই সকলকে অবাক করে দিয়ে পাইলটপন্থীরা তাঁর নামে স্লোগান তোলে। তাতে প্রবল […]

Special News Special Reports State

প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায় নিশীথ প্রামাণিকের বাবার নাম! 0 (0)

খবর লাইভ : প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায় বিজেপিকে অস্বস্তিতে ফেলতে গুরুতর অভিযোগ তুলল ঘাসফুল শিবির। তৃণমূলের অভিযোগ, কোচবিহারের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের বাবার নাম রয়েছে আবাস যোজনার তালিকায়। যদিও কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এই অভিযোগের প্রেক্ষিতে ষড়যন্ত্রের তত্ত্ব খাড়া করেছেন। আরও পড়ুনঃ শ্রদ্ধাকাণ্ডের ছায়া জয়পুরে! পিসিকে টুকরো টুকরো করলো ভাইপো তৃণমূলের রাজ্য সহ-সভাপতি রবীন্দ্রনাথ ঘোষের […]

Special News Special Reports State

আমাদের দলেও চোর আছে, চোর সব দলে আছে : স্বীকারোক্তি প্রবীণ তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ের 0 (0)

খবর লাইভ : তৃণমূলের প্রবীণ বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ের স্বীকারোক্তি, ‘‘আমাদের দলেও চোর আছে তো। চোর সব দলে আছে।’’শনিবার উত্তর ২৪ পরগনার সোদপুরে একটি অনুষ্ঠানে এই মন্তব্য করেন খড়দহের বিধায়ক শোভনদেব। সেখানে তৃণমূলের প্রবীণ নেতার বক্তব্য, যে দল বলবে তার দলে চোর নেই, তাদের পার্টি অফিসে আমি ঝাঁট দেব।পানিহাটি পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডে ওই অনুষ্ঠান থেকে […]

National Special News Special Reports

ঝাড়খণ্ডে শ্রদ্ধাকাণ্ডের ছায়া! স্ত্রীকে নৃশংসভাবে খুনের পর দেহ টুকরো টুকরো করল স্বামী 0 (0)

খবর লাইভ : দিল্লিতে শ্রদ্ধা ওয়ালকার হত্যাকাণ্ডের পর দেশজুড়েই একের পর এক নৃশংস খুন এবং দেহ টুকরো টুকরো করার ঘটনা প্রকাশ্যে আসছে। ছায়া এবার ঝাড়খণ্ডে। স্ত্রী’কে (wife) হত্যার পর ১২ টুকরো করে তাঁর দেহ কেটে ফেলার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের সাহেবগঞ্জে। শনিবার সন্ধ্যায় সাহেবগঞ্জের বোরিও থানা এলাকার একটি পুরনো ভাঙা বাড়ি […]

Special News Special Reports State

আসানসোল পদপিষ্ট কাণ্ড! মৃতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ তৃণমূলের প্রতিনিধি দলের 0 (0)

খবর লাইভ : বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কম্বল বিতরণ অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে ৩ জনের মৃত্যুর পর দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো রবিবার সকালে আসানসোলে পৌঁছল তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল। ৫ সদস্যের প্রতিনিধি দলে রয়েছেন মন্ত্রী বাবুল সুপ্রিয়, শশী পাঁজা, মলয় ঘটক। এছাড়াও রয়েছেন যুব তৃণমূল সভানেত্রী সায়নী ঘোষ ও বিধায়ক বিবেক গুপ্ত। এদিন সকালে আসানসোলের […]

Special News Special Reports State

লালনকাণ্ডে সিবিআইকে নোটিশ ধরাল সিআইডি 0 (0)

খবর লাইভ : লালন শেখের রহস্য মৃত্যুর ঘটনায় এবার সিবিআইকে নোটিশ দিল সিআইডি। রাজ্য গোয়েন্দা সংস্থার সূত্রে খবর, আত্মহত্যা নাকি লালন শেখকে খুন করা হয়েছে, সে সংক্রান্ত তথ্যের খোঁজেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে নোটিস পাঠানো হয়েছে। সিআইডির তরফে সিবিআইকে একাধিক প্রশ্ন করা হয়েছে। ওই নোটিসে উল্লেখিত প্রশ্নগুলির মধ্যে রয়েছে লালনের মৃত্যু হল কীভাবে? ক্যাম্পের ইনচার্জ কে […]

games Special News Special Reports

মেসিকে খোলা চিঠি বড় ছেলে থিয়াগোর, তৃতীয়বার চ্যাম্পিয়ন করার আর্জি বড় ছেলের 0 (0)

খবর লাইভ : আজ বিশ্বকাপের মহারণ। রবিবার কাতারের লুসেইল স্টেডিয়ামে বসতে চলছে বিশ্বকাপের ফাইনালের আসর। ফাইনালে মুখোমুখি আর্জেন্তিনা বনাম ফ্রান্স। আর্জেন্তিনার ৩৬ বছরের স্বপ্নের বোঝা কাঁধে নিয়ে এবার কাতারে বিশ্বকাপের আসরে এসেছেন লিওনেল আন্দ্রেস মেসি। আট বছর আগে ২০১৪ বিশ্বকাপে খুব কাছে এসেও ছোঁয়া হয়নি সোনালি ট্রফি। তবে চলতি বিশ্বকাপে তিন যুগের অপেক্ষার অবসান ঘটিয়ে […]

National Special News Special Reports

শ্রদ্ধাকাণ্ডের ছায়া জয়পুরে! পিসিকে টুকরো টুকরো করলো ভাইপো 0 (0)

খবর লাইভ :দিল্লির শ্রদ্ধা ওয়াকার হত্যাকাণ্ডের ছায়া রাজস্থানের জয়পুরে। ঠিক একইভাবে ধারালো অস্ত্র দিয়ে খুন করে দেহ টুকরো টুকরো করে ছড়িয়ে দেওয়ার মতো নৃশংস খুনের ঘটনা ফের প্রকাশ্যে। নিজের পিসিকে খুন করে ১০ টুকরো করে জঙ্গলে ছড়িয়ে দিল ভাইপো। জানা গেছে, নিহত মহিলার নাম সরোজ শর্মা (৬৪)। স্বামীর মৃত্যুর পর দুই মেয়েকে নিয়ে ভাইপোর কাছেই […]

National Special News Special Reports

বিহারে বিষমদ খেয়ে মৃতের সংখ্যা বেড়ে ৭০! তদন্তে জাতীয় মানবাধিকার কমিশন 0 (0)

খবর লাইভ :বিহারের ছপরায় বিষমদ খেয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭০। মদে নিষেধাজ্ঞা জারির পর প্রথম এই মৃত্যু। প্রশাসন সূত্রে খবর, শনিবার বিষমদ খেয়ে মৃত্যু হয়েছে আরও ১০ জনের। আরও অনেকে চিকিৎসাধীন রয়েছেন। তাঁদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। বিষমদ খেয়ে এই ভয়ঙ্কর পরিণতির কথা প্রকাশ্যে আসতেই শিরোনামে উঠেছে […]