games Special News Special Reports

বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্ট থেকে ছিটকেই গেলেন রোহিত, দলে অভিমন‍্যু ঈশ্বরন 0 (0)

খবর লাইভ : অবশেষে আশঙ্কাই সত‍্যি হল। প্রথম টেস্ট থেকে ছিটকেই গেলেন রোহিত শর্মা। বাংলাদেশের বিরুদ্ধে একদিনের সিরিজের দ্বিতীয় ম্যাচে বাঁ-হাতের বুড়ো আঙুলে চোট পান রোহিত। যে কারণে তৃতীয় একদিনের ম‍্যাচ থেকে ছিটকে যান হিটম‍্যান। আর এবার বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্ট ম‍্যাচ থেকে ছিটকে গেলেন রোহিত শর্মা। রোহিতে জায়গায় ভারতীয় দলে এলেন বাংলার অভিমন‍্যু ঈশ্বরন। […]

Special News Special Reports State

বেলুড় ইএসআই হাসপাতালে অগ্নিকাণ্ডে আতঙ্ক, আগুন নিয়ন্ত্রণে 0 (0)

খবর লাইভ : বেলুড় ইএসআই হাসপাতালে অগ্নিকাণ্ডে আতঙ্ক! রবিবার হাসপাতাল লাগোয়া ক্যান্টিনের পাশে জমে থাকা স্তূপীকৃত আবর্জনা ও পরিত্যক্ত সামগ্রীতে আগুন লেগে যায়। দাহ্য পদার্থের থাকার জন্য আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আরও পড়ুনঃ নাগপুরে বন্দে ভারত এক্সপ্রেসের সূচনায় টিকিট কেটে মেট্রো চড়লেন মোদি খবর দেওয়া হয় দমকলে। হাসপাতালের কর্মী ও এলাকাবাসীরা মিলে অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে প্রথমে […]

Special News Special Reports State

মহিলাদের উপর অত্যাচারের ঘটনায় বাংলাতে ক্ষতিপূরণের পরিমাণ সব থেকে কম, আদালতে স্বীকার রাজ্যের 0 (0)

খবর লাইভ : মহিলাদের পুড়িয়ে মারা থেকে গণধর্ষণের মতো নানান অত্যাচারের ঘটনায় রাজ্যে যে ক্ষতিপূরণ দেওয়া হয়, তা পর্যাপ্ত নয় বলে স্বীকার করে নিল সরকার। ক্ষতিপূরণের অঙ্ক বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হবে বলে আদালতে জানিয়েছে রাজ্য। খুব দ্রুত এ বিষয়ে সংশোধনী বিল আসছে বিধানসভায়। এক জনস্বার্থ মামলার শুনানিতে কলকাতা হাই কোর্টে হলফনামা দিয়ে জানাল রাজ্য। রাজ্যের […]

National Special News Special Reports

দশম ও দ্বাদশের পরীক্ষার ভুয়ো সূচি নিয়ে পড়ুয়াদের সতর্ক করল সিবিএসই বোর্ড 0 (0)

খবর লাইভ : ২০২৩ সালের দশম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষার দিন ক্ষণ নিয়ে বহু ভুয়ো সূচি সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। এ নিয়ে পড়ুয়াদের সতর্ক থাকতে বললেন সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন কর্তৃপক্ষ। রবিবার সিবিএসই জানিয়েছে, ওই পরীক্ষাগুলির সূচি এখনও ঘোষণা করা হয়নি। সিবিএসই সূত্রে জানা গিয়েছে, সোশ্যাল মিডিয়ায় সিবিএসই-র পরীক্ষার বহু সূচি দেখা যাচ্ছে।কোনওটাই সঠিক […]

National Special News Special Reports

তৃণমূল নেতাদের গাছে বেঁধে রাখার নিদান ওন্দার বিজেপি বিধায়কের, কেন জানেন ?  0 (0)

খবর লাইভ : তৃণমূল নেতাদের গাছে বেঁধে রাখার নিদান দিলেন বাঁকুড়ার ওন্দা বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক অমরনাথ শাখা।আর এই মন্তব্য করে তিনি বিতর্কে জড়ালেন।কী বলেছেন বিজেপি বিঝায়ক ? আবাস যোজনার সমীক্ষকদের পিছনে তৃণমূল নেতাদের ঘোরাফেরা করতে দেখলে তাঁদের বেঁধে রাখতে বলেছেন অমরনাথ। আর তা নিয়েই তৈরি হয়েছে বিতর্ক। বিধায়কের ওই বক্তব্যকে ‘পাগলের প্রলাপ’ বলে কটাক্ষ […]

Special News Special Reports State

জোরে হর্ন বাজানোয় জরিমানা বেড়ে দাঁড়ালো ১০০০ টাকা, কড়া পদক্ষেপ পুলিশের  0 (0)

খবর লাইভ : নাগরিক স্বাস্থ্য নিয়ে চিন্তিত চিকিৎসক মহল। শব্দ দূষণ নিয়ে ক্রমাগত সচেতনতার বার্তা ছড়ানো হলেও, নির্ধারিত মাত্রার ওপরে সাইলেন্স জোনে ক্রমাগত হর্ন বাজিয়ে যান চালকরা। একাধিকবার পুলিশের পক্ষ থেকে সতর্ক করা হলেও অবস্থা তথৈবচ। বিভিন্ন হাসপাতালের সামনে অকারণে হর্ন বাজানোয় অসন্তোষ প্রকাশ করেন রোগীর পরিজনেরা। ক্ষোভ রয়েছে সাধারণ মানুষের মধ্যেও। এবার তাই করা […]

National Special News Special Reports

নাগপুরে বন্দে ভারত এক্সপ্রেসের সূচনায় টিকিট কেটে মেট্রো চড়লেন মোদি 0 (0)

খবর লাইভ : রবিবারের সকালটা নাগপুরে একগুচ্ছ উন্নয়নমূলক কাজের উদ্বোধন, শিলান্যাসের নোপথ্যে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নাগপুরে বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা থেকে এইমসের উন্মোচন, মেট্রো প্রকল্পের শিলান্যাস রবিবাসরীয় মঞ্চ জমিয়ে দিলেন মোদি। মহারাষ্ট্রের নাগপুরে মেট্রো রেল আকারে আরও বাড়তে চলেছে। গত বছর দেশের ১৩তম শহর হিসেবে নাগপুরে মেট্রো সফর শুরু হওয়ার পর, আজ রবিবার নাগপুরে […]

games Special News Special Reports

আর্জেন্টিনার বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ, তদন্ত শুরু ফিফার 0 (0)

খবর লাইভ : ঘটনার সূত্রপাত আর্জেন্টিনার ফুটবলার মার্কোস আকুনার একটি আচরণ। রেফারির সিদ্ধান্ত মানতে না পেরে ক্ষিপ্ত আকুনা সপাটে বল মেরে বসেন নেদারল্যান্ডসের রিজার্ভ বেঞ্চে। বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে গিয়েছে আর্জেন্টিনা। শেষ চারে মেসিদের মুখোমুখি ক্রোয়েশিয়া। তবে তার আগে বিতর্কে লিওনেল মেসি-সহ গোটা আর্জেন্টিনা দল! নেদারল্যান্ডসের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে জয়ের পর মেসিরা যেভাবে বিপক্ষ শিবিরের ফুটবলার […]

Special News Special Reports State

শান্তিতেই বহু প্রতীক্ষিত টেট পরীক্ষা 0 (0)

খবর লাইভ : অবশেষে শুরু হল বহু প্রতীক্ষিত টেট পরীক্ষা। ৫ বছর পর আজ, রবিবার দুপুর ১২টা থেকে রাজ্যে শুরু হয় প্রাথমিকের টেট। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করানোর জন্য তৎপর পর্ষদ। সেইমতো সকাল থেকেই পরীক্ষাকেন্দ্রগুলিতে চলছে কড়া পুলিশি নজরদারি। প্রাথমিক শিক্ষকের ১১ হাজার শূন্যপদের জন্য আজ পরীক্ষা দিচ্ছেন ৬ লাখ ৯০ হাজার পরীক্ষার্থী। এক হাজার ৪৬০ […]

Special News Special Reports State

টেট পরীক্ষা শুরুর আগেই রাজ্যজুড়ে মোতায়েন অতিরিক্ত পুলিশবাহিনী 0 (0)

খবর লাইভ : টেট নির্বিঘ্নে সম্পন্ন করতে চায় রাজ্য তাই পরীক্ষা শুরুর চার ঘণ্টা আগে থেকেই অতিরিক্ত পুলিশবাহিনী নামল পরীক্ষা কেন্দ্রের আশেপাশে। পরীক্ষা কেন্দ্রের সুরক্ষার পাশাপাশি যান চলাচল নিয়ন্ত্রণেও বিশেষ ব্যবস্থা করেছে লালবাজার। আজ, রবিবার রাজ্য জুড়ে প্রাথমিকের টেট। গোটা রাজ্যে প্রায় সাত লক্ষ পরীক্ষার্থী এই পরীক্ষায় বসবেন। কলকাতায় পরীক্ষার্থীর সংখ্যা দশ হাজার।পরীক্ষার আগেই সকাল […]