Special News Special Reports State

সুপ্রিম কোর্টে ধাক্কা শুভেন্দু’র, নন্দীগ্রাম মামলা সরানোর আর্জি খারিজ

0
(0)

খবর লাইভ : নন্দীগ্রাম ভোটগণনা মামলা অন্য রাজ্যে সরানোর জন্য শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট। নন্দীগ্রাম ভোটগণনা মামলা হাইকোর্টে অন্যত্র সরানোর আবেদন জানিয়ে জুলাই মাসে শীর্ষ আদালতে আবেদন জানিয়েছিলেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক। হাইকোর্টে নিরপেক্ষ বিচার হবে না বলে দাবি ছিল তাঁর। বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি হিমা কোহলীর বেঞ্চ শুক্রবার সেই আবেদন খারিজ করে জানায়, ওই মামলা অন্যত্র স্থানান্তরিত হলে আদালতের প্রতি মানুষের আস্থা কমে যাবে।

আরও পড়ুনঃ প্রাথমিকে নিয়োগ দুর্নীতিতে সিঙ্গেল বেঞ্চের রায় বহাল রাখল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ

প্রসঙ্গত, ২০২১-এর বিধানসভা ভোটের গণনায় নন্দীগ্রাম আসনে কারচুপির অভিযোগ তুলে পুনর্গণনার আর্জি জানিয়েছিলেন তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। হাইকোর্টে পিটিশন দাখিল করেছিলেন তিনি। এরপর মামলাটি রাজ্যের বাইরে নিয়ে যাওয়ার আবেদন করেন শুভেন্দু অধিকারী।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *