খবর লাইভ : এসএসসি এবং শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে ফের কমিশনকে কড়া নির্দেশ কলকাতা হাইকোর্টের। আগামিকাল অর্থাৎ বৃহস্পতিবারের মধ্যে নবম-দশমে ভুয়ো শিক্ষকদের তালিকা প্রকাশ করতে হবে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ, ১৮৩ জন ভুয়ো শিক্ষকের তালিকা প্রকাশ করতে স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে।পাশাপাশি, নিয়োগ দুর্নীতির সমাধান না করে রাজ্য সরকার কীভাবে সুপ্রিম কোর্টে যাচ্ছে তা নিয়ে বিষ্ময় […]
Month: November 2022
সুন্দরবনে লঞ্চের স্টিয়ারিং মমতার হাতে !
খবর লাইভ : মঙ্গলবার দু’দিনের উত্তর ২৪ পরগণা সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি রাজ্যের প্রশাসনিক প্রধান। গোটা রাজ্য সরকারের চাকা কোনদিকে ঘুরবে, স্টিয়ারিং হাতে তা নির্ধারণ করে মমতা। কিন্তু বুধবারের শুক্রবার এক অন্য মমতাকে দেখল। সফরের দ্বিতীয় দিনে নদীপথে বসিরহাটের বিস্তীর্ণ এলাকা পরিদর্শন করার সময় লঞ্চ চালাতে দেখা গেল মুখ্যমন্ত্রীকে । রাজনীতিতে মমতার […]
দালের মেহেন্দির ‘অবৈধ’ খামারবাড়ি সিল করল পুলিশ
খবর লাইভ : গুরুগ্রামে পাঞ্জাবী গায়ক দালের মেহেন্দির ‘অবৈধ’ খামারবাড়ি সিল করল পুলিশ। বেআইনিভাবে নির্মাণ করা হয়েছে, এই অভিযোগে বুধবার খামারবাড়িটি সিল করে দেওয়া হয়েছে বলে খবর। জানা গিয়েছে, গুরুগ্রামে তিনটি খামারবাড়ি সিল করেছে প্রশাসন। যার মধ্যে সোহনার দমদমা হ্রদের কাছে থাকা খামারবাড়ির মালিক পাঞ্জাবী গায়ক দালের মেহেন্দি। প্রায় দেড় একর জমির ওপর তার খামারবাড়ি […]
ধর্ষকদের মুক্তি কেন? সুপ্রিম কোর্টে বিলকিস বানো
খবর লাইভ : গণধর্ষণ মামলার শিকার বিলকিস বানো সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দাখিল করেছেন। তিনি ১৩ মের আদেশ পুনর্বিবেচনার আবেদন করেন। এই আদেশে, সুপ্রিম কোর্ট বলেছিল যে গণধর্ষণে দোষীদের মুক্তির ক্ষেত্রে ১৯৯২ সালে প্রণীত নিয়ম প্রযোজ্য হবে। এর ভিত্তিতে ১১ ধর্ষককে মুক্তি দেওয়া হয়েছে। বিষয়টি আজ প্রধান বিচারপতির যে গণধর্ষণে দোষীদের মুক্তির ক্ষেত্রে ১৯৯২ সালে […]
এসএলএসটি নিয়োগে স্থগিতাদেশ আরও বাড়াল হাই কোর্ট
খবর লাইভ : উচ্চ প্রাথমিকের শারীর শিক্ষা এবং কর্মশিক্ষা নিয়োগে স্থগিতাদেশ বাড়াল কলকাতা হাই কোর্ট। বুধবার আদালত জানায়, আগামী একমাস এসএলএসটি বিভাগে কোনও শিক্ষক নিয়োগ করা যাবে না। উচ্চ প্রাথমিকের এই দুই বিভাগে ১৬০০ নতুন শূন্যপদ তৈরি করে নিয়োগ প্রক্রিয়া শুরু করেছিল এসএসসি।আর এই নিয়োগ প্রক্রিয়া নিয়ে উচ্চ আদালতে মামলা দায়ের হয়। বুধবার এ সংক্রান্ত […]
পুত্রবধূকে নিয়ে বিতর্কে বোর্ড সভাপতি, স্বার্থের সংঘাতের অভিযোগে জবাব তলব বিনির
খবর লাইভ : বিসিসিআই এর নীতিশাস্ত্র কর্মকর্তা বিনীত সরণ বোর্ড সভাপতি রজার বিনির কাছে স্বার্থের সংঘাতের নোটিশ পাঠিয়েছেন। সংবাদ সংস্থা সূত্রে খবর, বিনিকে তার বিরুদ্ধে স্বার্থের সংঘাতের অভিযোগে ২০ ডিসেম্বরের মধ্যে লিখিত জবাব দিতে বলেছেন সরণ। অভিযোগকারী সঞ্জীব গুপ্তা অভিযোগ করেছেন, যে বিসিসিআই-এর সভাপতি রজার বিনির পুত্রবধূ মায়ান্তি ল্যাঙ্গার স্টার স্পোর্টসে কাজ করায় বিনির বিরোধপূর্ণ। […]
এনডিটিভির একচেটিয়া মালিকানা অধিগ্রহণের পথে আদানি গোষ্ঠী! ইস্তফা প্রণয়- রাধিকার
খবর লাইভ : নিউ দিল্লি টেলিভিশনের অধিকর্তা পদ থেকে ইস্তফা দিলেন প্রণয় রায় ও তাঁর স্ত্রী রাধিকা রায়। পাশাপাশি এনডিটিভি-এর প্রতিষ্ঠাতা ছিলেন দু’জনেই। আর তারপরই বেসরকারি সংবাদমাধ্যমের রাশ নিজের হাতে প্রায় নিয়েই ফেললেন গৌতম আদানি। মঙ্গলবারই বম্বে স্টক এক্সচেঞ্জকে বিবৃতি দিয়ে এমন কথাই জানিয়েছে এনডিটিভি। একইসঙ্গে বেসরকারি সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে ওই পরিচালন গোষ্ঠীর বোর্ডে একই […]
শিয়ালদহ স্টেশনে কারশেডমুখী ট্রেনের সঙ্গে রানাঘাট লোকালের ধাক্কা !
খবর লাইভ : শিয়ালদায় ট্রেন দুর্ঘটনা। কারশেডমুখী ট্রেনের সঙ্গে রানাঘাট লোকালের ধাক্কা। অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা। শিয়ালদার ৮ নম্বর প্ল্যাটফর্ম থেকে রানাঘাট লোকাল ও ৬ নম্বর প্ল্যাটফর্ম থেকে একটি খালি ট্রেন কারশেডের দিকে যাচ্ছিল। শিয়ালদা স্টেশন ছাড়ার পরেই দুটি ট্রেনের পাশাপাশি ধাক্কা লাগে। শিয়ালদহ রেলস্টেশনের কাছেই পাশাপাশি ধাক্কা লাগল দু’টি ট্রেনের। বুধবার সকালে […]
বেলুড়ে প্লাস্টিক কারখানায় বিধ্বংসী আগুন!
খবর লাইভ : সাতসকালেই বেলুড়ের প্লাস্টিক কারখানায় বিধ্বংসী আগুন! বুধবার সকাল সাড়ে সাতটার আশেপাশে হাওড়ার বেলুড় থানার লিলুয়া মতোয়ালা রোডে একটি প্লাস্টিক কারখানায় আগুন লাগে। এলাকায় হাওয়া থাকায় প্লাস্টিকের কাঁচামালে ভর্তি ওই কারখানায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। দূর থেকে আগুনের লেলিহান শিখা দেখতে পান স্থানীয়রা। আতঙ্কে ঘর ছাড়েন অনেকেই। প্রাথমিক পর্বে স্থানীয়রাই আগুন নেভানোর কাজে […]
ভুয়ো ওয়েবসাইট খুলে কোটি কোটি টাকা প্রতারণা! ৬ জনকে গ্রেফতার
খবর লাইভ : অনলাইনে বিনিয়োগের ভুয়ো ওয়েবসাইট খুলে ১ কোটি ৩৩ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে গ্রেফতার আরও দুই। তদন্তে নেমে প্রাথমিক পর্বে চারজনকে গ্রেফতার করে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম শাখা।মঙ্গলবার আরও এই ঘটনার সঙ্গে জড়িত আরও দু’জনকে গ্রেফতার করল গোয়েন্দারা। ওয়েবসাইট খুলে তাতে বিনিয়োগ!যদিও সবটাই ছিল ভুয়ো। টাকা বিনিয়োগের পর তা আর ফেরত পাওয়া যেত […]










