খবর লাইভ : বিশ্বকাপের শেষ ষোলোর রুদ্ধশ্বাস লড়াইয়ে দুর্দান্ত গোলে ব্রাজিলকে এগিয়ে দেন নেইমার। এই গোলে দারুণ এক কীর্তিও গড়লেন এই ব্রাজিলিয়ান তারকা। জাতীয় দল ব্রাজিলের হয়ে ফুটবল কিংবদন্তি পেলের করা ৭৭ গোলের মাইলফলক স্পর্শ করলেন নেইমার। ব্রাজিল ভেবেছিল তারা সেমিফাইনালে উঠে গিয়েছে। মুহূর্তের অসাবধানতায় গোল খেয়ে বসে তারা। ১১৭ মিনিটের মাথায় প্রতি আক্রমণে আসে […]
Day: December 9, 2022
শ্রদ্ধা খুনে আফতাবের ফাঁসির দাবিতে সরব বিকাশ ওয়ালকর
খবর লাইভ : পুলিশ আরও আগে তৎপর হলে তাঁর মেয়ে বেঁচে থাকত, শুক্রবার আদালতে এমনই দাবি করলেন শ্রদ্ধা ওয়ালকরের বাবা বিকাশ ওয়ালকর।এই খুনে অভিযুক্ত তাঁর প্রেমিক আফতাব আমিন পুনাওয়ালার ফাঁসির দাবি জানিয়েছেন তিনি। এরই পাশাপাশি, আফতাবের পরিবারের সদস্যদেরও তদন্তের আওতায় আনা উচিত বলে মন্তব্য করেছেন। শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, এই হত্যাকাণ্ডের যথাযথ তদন্ত […]
ঝালদার প্রশাসক জেলা শাসক ! সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে কংগ্রেস
খবর লাইভ : ঝালদা পুরসভার দৈনিক কাজকর্ম চালাবেন জেলাশাসক। রাজ্যের প্রশাসক বসানোর নির্দেশে স্থগিতাদেশ দিয়ে কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের দেওয়া এই রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় কংগ্রেস। ইতিমধ্যে মামলা করার অনুমতি দিয়েছে আদালত। মামলার শুনানি হতে পারে সোমবার। গত ৬ ডিসেম্বর ছিল ঝালদা পুরসভায় বোর্ড গঠনের বৈঠক। তার আগে গত ৫ ডিসেম্বর ঝালদা পুরসভার […]
জিতু-নবনীতা হেনস্থা কাণ্ডে ৪ জন গ্রেফতার
খবর লাইভ : অভিনেতা জিতু কমল ও নবনীতা দাসের করা অভিযোগের ভিত্তিতে এবার নয়া মোড়। পালটা অভিনেতা দম্পতির বিরুদ্ধেও উঠছে অভিযোগ। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীকে ট্যাগ করে বিষয়টি নিয়ে দৃষ্টি আকর্ষণ করলেন অভিনেত্রী নবনীতা দাস । গাড়ির সংঘর্ষের ঘটনায় আরও দুজনকে গ্রেফতার করল নিমতা থানার পুলিশ। এই ঘটনায় এই নিয়ে মোট চার জনকে গ্রেফতার করা হল। এর […]
বিচারপতি নিয়োগে কলেজিয়াম বৈঠকের তথ্যের অধিকার আইনের আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট
খবর লাইভ : বিচারপতি নিয়োগ সংক্রান্ত কলেজিয়ামের বৈঠকের তথ্য চেয়ে তথ্যের অধিকার আইনে আবেদন করা হয়েছিল। কিন্তু সেই আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। বিচারপতি এমআর শাহ এবং সিটি রবিকুমারের বেঞ্চ শুক্রবার এই রায় ঘোষণা করে বলেছেন, ‘একাধিক সদস্যের মতামতের ভিত্তিতে গৃহীত সম্ভাব্য সিদ্ধান্ত এভাবে জনসমক্ষে আনা যায় না।’ গত শনিবার ওই মামলার শুনানিতে দুই […]
পেরুর প্রথম মহিলা প্রেসিডেন্ট হলেন আইনজীবী ডিনা বোলুয়ার্তে
খবর লাইভ : পেরুর প্রথম মহিলা প্রেসিডেন্ট হলেন ডিনা বোলুয়ার্তে। ২০২৬ পর্যন্ত সেই পদে থাকার শপথ নিয়েছেন তিনি। সেদেশের বর্তমান প্রেসিডেন্ট পেদ্রো কাস্তিলোকে জরুরি ভিত্তিতে ইমপিচ করার পরেই বুধবার ক্ষমতায় এসেছেন ডিনা বোলুয়ার্তে। জানা গিয়েছে, পেশায় আইনজীবী ছিলেন ডিনা বোলুয়ার্তে। দীর্ঘদিন তিনি ন্যাশনাল রেজিস্ট্রি অফ আইডেন্টিফিকেশন অ্যান্ড সিভিল স্টেটাসে কাজ করেন। ২০২১ সালে ‘পেরু লিবরে […]
রেল বিভ্রাট! বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, বর্ধমানে আটকে একাধিক ট্রেন
খবর লাইভ : ফের নিত্যযাত্রীদের হয়রানি, সাত সকালে ট্রেন গন্ডগোলের জেরে বিপর্যস্ত রেল পরিষেবা। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় বর্ধমান স্টেশনে বহু ট্রেন আটকে পড়ে।বিভিন্ন স্টেশনে দূরপাল্লার ও লোকাল ট্রেন থেমে যায়। পাশাপশি ডাউন বিশ্বভারতী ফাস্ট প্যাসেঞ্জার ,ডাউন বিভূতি এক্সপ্রেস সহ একাধিক দূরপাল্লার ট্রেন দাঁড়িয়ে যায়। ফলে চূড়ান্ত ভোগান্তির মুখে পড়েন সাধারণ মানুষ। পূর্ব রেলের সংযোগ […]
আজ দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি নেদারল্যান্ডস
খবর লাইভ :আজ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় ম্যাচে নামছে আর্জেন্টিনা। প্রতিপক্ষ নেদারল্যান্ডস। বিশ্বকাপের মঞ্চে মুখোমুখি সাক্ষাতে নেদারল্যান্ডস ও আর্জেন্টিনা এক বিন্দুতে দাঁড়িয়ে। মোট পাঁচ বারের সাক্ষাতে দু’টি দলই দু’টি করে ম্যাচ জিতেছে। একটি ড্র হয়েছে। কিন্তু দু’বার ডাচদের স্বপ্নভঙ্গ হয়েছে নক আউট পর্বে আর্জেন্টিনার কাছে হেরেই। যার একটি আট বছর আগে ব্রাজিল বিশ্বকাপের আসরে। সেই […]
আজ বিশ্বকাপের মহারণ, কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের সামনে ক্রোয়েশিয়া
খবর লাইভ :আজ বিশ্বকাপের মহারণ। আজ থেকে শুরু কোয়ার্টার ফাইনালের পর্ব। প্রথম ম্যাচে নামছে ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া। বিশ্বকাপে গত কুড়ি বছর ধরে একটা ধাঁধার উত্তর খুঁজে চলেছে ব্রাজিল! শুক্রবার যেভাবেই হোক, তার সমাধান করে শাপমুক্ত হতে চাইছেন নেইমার দ্য সিলভারা। ২০০২ সালে শেষবার বিশ্বকাপ জিতেছিল ব্রাজিল। পরের চারটে বিশ্বকাপে তিনবার কোয়ার্টার ফাইনাল ও একবার সেমিফাইনাল […]
বিয়েবাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঝলসে মৃত ৪জন, জখম ৬০
খবর লাইভ :রাজস্থানে বিয়েবাড়ির অনুষ্ঠানের মধ্যেই ভয়াবহ দুর্ঘটনা। রান্নার জন্য রাখা গ্যাস সিলিন্ডার আচম ফেটে ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে। এই ঘটনায় মৃত্যু হয়েছে ৪ জনের। জখম অনুষ্ঠানে যোগ দিতে আসা অন্তত ৬০ জন নিমন্ত্রিত অতিথি। যাদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কা জনক। ফলের মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। ঘটনাস্থল রাজস্থানের যোধপুর জেলার ভাঙ্গুর […]










