Special News Special Reports

বিধানসভার পিএসি-র সদস্য হলেন কৃষ্ণ কল্যাণী

0
(0)

খবর লাইভ : বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটি (পিএসি)-র সদস্য হলেন কৃষ্ণকুমার কল্যাণী (Krishna Kumar Kalyani)। পাশাপাশি, যথাসময়ে চেয়ারম্যানের নাম ঘোষণা করা হবে বলে জানিয়ে দিলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, ‘আইন মেনেই কাজ। কৃষ্ণ কল্যাণী বিজেপির সদস্য। বাইরে কী করেছেন, তা আমার জানার বিষয় নয়।’

আরও পড়ুনঃ Corona: আজ ফের একলাফে বাড়ল করোনা সংক্রমণ,ঊর্ধ্বমুখী সক্রিয় রোগীর সংখ্যা

প্রসঙ্গত, কৃষ্ণকুমার কল্যাণী রায়গঞ্জ থেকে জয়ী হয়েছিলেন বিজেপির ভোটে। পরে অবশ্য তিনি দল পরিবর্তন করে তৃণমূলে এসেছেন। তবে এখনও পর্যন্ত এ নিয়ে কৃষ্ণকুমার কল্যাণীর তরফ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে তৃণমূলে যোগ দিলেও খাতায় কলমে কৃষ্ণবাবু এখনও বিজেপিতেই রয়েছেন। কৃষ্ণবাবুর অন্য দলে যোগ দেওয়ার যে কোনও তথ্য প্রমাণ আসেনি, তাও জানিয়ে দিয়েছেন অধ্যক্ষ। স্বাভাবিকভাবেই মনে করা হচ্ছে, মুকুল রায়ের মতোই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া এই বিধায়ককেই পিএসি-র চেয়ারম্যান করা হতে পারে।

গত সোমবার বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটি (পিএসি)-র চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেন মুকুল রায়। সেদিন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে ই-মেলে ইস্তফাপত্র পাঠিয়ে দেন এই তৃণমূল নেতা।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *