Special News Special Reports State

‘টোটো চালক-চিকিৎসককেও ডাকছে’, দুর্গাপুরে মমতার নিশানায় কে ?

0
(0)

খবর লাইভ : বুধবার দুর্গাপুরে প্রশাসনিক বৈঠকে বসলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর সেই বৈঠক থেকেই তিনি যেমন বিজেপিকে আক্রমণ শানালেন, তেমনই তাঁর নেতৃত্বাধীন সরকার কী কী জনমুখী প্রকল্প চালাচ্ছে, তা নিয়েও ফের সুর চড়ান তিনি। বিরোধীদের জন্য সিবিআই-এর মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে কাজে লাগানো হচ্ছে বলে বারবার সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনও তার অন্যথা হয়নি।

আরও পড়ুনঃ উদয়পুরে ঘটে যাওয়া নৃশংস অত্যাচার নিয়ে নিন্দা করে টুইট মমতার

এদিন দুর্গাপুরের প্রশাসনিক সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ”এখানে সিবিআই-এর কেস চলছে তোমরা জানো। বীরভূমের টোটো চালককেও ডেকেছে। ডক্টর অভিজিৎ চৌধুরী চিকিৎসককে ডাকা হয়েছে। সবাইকে ডেকে হেনস্থা করা হচ্ছে। ৬ মাস ধরে ১০০ দিনের টাকা পাচ্ছে না। রাজস্থানের বাড়ি হতে পারে, গুজরাতের বাড়ি হতে পারে। সব ভাষাতেই আমরা কথা বলি। যে বাংলার বাড়ি গুলো লিস্ট করে রেখেছেন। নতুন করে কোনো লিস্ট করবেন না। কেন্দ্র এখনও নতুন করে টার্গেট দেয়নি।”
মমতা বন্দ্যোপাধ্যায়ের সংযোজন, ”যে বাড়ি গুলো ছিল সেগুলো মুছে দিয়েছে। আমি নিজে একবার দিল্লি যাবো। গিয়ে কথা বলব। কোন অপরাধে দোষী করা হল? যতদিন না টাকা দিচ্ছে, আমি সবাইকে অনুরোধ করব, বিভিন্ন দফতরের যে কাজ গুলো আছে, জব কার্ড হোল্ডার যারা আছে, তাদের দিয়ে আমরা কাজ গুলো করাব।”
আজকের প্রশাসনিক বৈঠকে প্রতিটি জেলার জেলাশাসকরাও ভার্চুয়ালি উপস্থিত রয়েছেন। বেশকিছু প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। সেই বৈঠকেই বাকি জেলাগুলোর সভাধিপতি সভাপতি ও বিডিওদের ভার্চুয়ালি উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছিল।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *