National Special News Special Reports

শিলংয়ে নতুন দলীয় অফিস উদ্বোধন করলেন অভিষেক

0
(0)

খবর লাইভ : একুশের বিধানসভা নির্বাচনের পর থেকেই দেশের উত্তর-পূর্ব দিকে নজর দিয়েছে তৃণমূল কংগ্রেস। কার্যত ত্রিপুরা, আসাম, মেঘালয় ইত্যাদি রাজ্যে তৃণমূল সংগঠন বাড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। সদ্যই ত্রিপুরার উপনির্বাচনে তৃণমূলের বড় হার হয়েছে। কিন্তু তাতে দমছে না তৃণমূল। আজকের মেঘালয়ে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এদিন শিলংয়ে নতুন দলীয় অফিস উদ্বোধন করলেন অভিষেক। জানা গেছে, বুধবার শিলংয়ে নতুন অফিস উদ্বোধন অনুষ্ঠানে তার সঙ্গে ছিলেন জল সম্পদ উন্নয়ন মন্ত্রী মানসরঞ্জন ভুঁইয়া এবং মেঘালয়ের নেতা মুকুল সাংমা। পাশাপাশি বুধবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানাতে উমোরওই বিমানবন্দরে হাজির হয়েছিলেন বিধায়ক জর্জ লিংডো, জেনিথ সাংমা-রা। সূত্রের খবর, মেঘালয়ে দলীয় কার্যালয় উদ্বোধন করা ছাড়াও অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসবেন। এবং এই বৈঠকের দিকেই এখন নজর রাখছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *