খবর লাইভ : বিজেপি নেত্রী দ্রৌপদীকে সমর্থনের কারণ শনিবার ব্যাখ্যা করলেন মায়াবতী। বললেন , ‘‘আদিবাসী সমাজ বরাবরই আমাদের আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ অংশ। তাই বিএসপি আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে দ্রৌপদী মুর্মুকে সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছে। এর সঙ্গে বিজেপি বা এনডিএ জোটকে সমর্থনের কোনও সম্পর্ক নেই।’’
আরও পড়ুনঃ কেন্দ্রীয় প্রকল্পের নাম বদলে সাধারণ মানুষকে বোকা বানাচ্ছে রাজ্য সরকার, অভিযোগ শুভেন্দুর
তিনি অভিযোগ করেছেন, বিরোধী প্রার্থী বাছাইয়ের উদ্দেশ্যে ১৫ জুন মমতার এবং ২১ জুন পওয়ারের বৈঠকে বিএসপিকে আমন্ত্রণ জানানো হয়নি।কংগ্রেস, তৃণমূল, বাম, এনসিপি, সমাজবাদী পার্টি-সহ ১৮ বিরোধী দলের রাষ্ট্রপতি ভোটে যশবন্তকে প্রার্থী করার সিদ্ধান্ত ‘বর্ণবিদ্বেষী রাজনীতি’ বলে চিহ্নিত করেছেন বিএসপি নেত্রী।




