National Special News Special Reports

বেটিং অ্যাপে বিজ্ঞাপনের মাশুল, সুরেশ রায়না ও শিখর ধাওয়ানের সম্পত্তি বাজেয়াপ্ত ইডির

0
(0)

খবর লাইভ : প্রাক্তন ক্রিকেটার সুরেশ রায়না ও শিখর ধাওয়ানের সম্পত্তি বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট । নিষিদ্ধ বেটিং অ্যাপ প্রচার ও অর্থ তছরুপের অভিযোগে তাঁদের বিরুদ্ধে এই পদক্ষেপ করা হয়েছে। দীর্ঘদিন ধরেই ED নিষিদ্ধ বেটিং অ্যাপের বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে। এই অ্যাপের প্রচার যারা করছিলেন প্রত্যেককে ডাকা হয়েছিল জিজ্ঞাসাবাদের জন্য। এ বার কড়া পদক্ষেপ করল। রিপোর্টে প্রকাশ, এই দুই তারকার মোট ১১.১৪ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে।

রিপোর্ট অনুযায়ী, তারা ‘১xBet’ নামক বেটিং সংস্থার বিজ্ঞাপনে সারোগেট (প্রত্যক্ষ না হয়ে বন্ধু/পরিচিত দৃষ্টিকোণতা থেকে) যুক্ত ছিলেন। এই সংস্থার হয়ে প্রচার করায় ভারতের বাজারে (অননুমোদিত) বেটিংয়ের প্রচার হয়েছে বলে ইডির ধারণা।

রায়নার নামে প্রায় ৬.৬৪ কোটি টাকা মূল্যের মিউচুয়াল ফান্ড কেনার তথ্য পাওয়া গেছে এবং ধাওয়ানের নামে বাজেয়াপ্ত করা হয়েছে প্রায় ₹৪.৫ কোটি মূল্যের সম্পত্তি। ইডি আরও জানিয়েছে, ‘১xBet’ নেটওয়ার্ক ভারতে ১০০০ কোটি টাকারও বেশি অর্থ পাচার করেছে বলে সন্দেহ করা হচ্ছে, যার তদন্ত এখনও চলছে।

এই মুহূর্তে শুধুই বাজেয়াপ্ত হয়েছে অর্থাৎ সম্পত্তি সাময়িকভাবে সংযুক্ত করা হয়েছে, এবং মামলার তদন্ত ধরে দেওয়া হয়েছে। ইডি<span;> জানিয়েছে, 1xBet নেটওয়ার্ক ভারত থেকে এক হাজার কোটি টাকারও বেশি টাকা সরিয়েছে বেটিংয়ের মাধ্যমে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Tagged

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *