National Special News Special Reports

নতুন শ্রম আইনে পিএফ থেকে বেতন,কাজের সময়ে ব্যাপক বদল

0
(0)

খবর লাইভ: শ্রমবিধিতে ব্যাপক সংস্কারের কথা ভাবছে কেন্দ্রীয় সরকার। ১ জুলাই থেকে এই নয়া সংস্কার বিধি চালু হতে পারে। এই নতুন আইন অনুযায়ী, বদলে যাবে শ্রমিক-কর্মচারীদের বেতন, ইপিএফ, পেনশন, গ্র্যাচুইটি, ছুটি, কাজের সময়সীমা, এমনকি স্বাস্থ্য নিরাপত্তা সংক্রান্ত বিধিও। ইতিমধ্যেই সংসদে পাশ হয়েছে বিল।

এই নতুন আইনে কাজের সময় দিনপ্রতি সর্বোচ্চ ১২ ঘণ্টা কাজের সময় বেঁধে দেওয়া হয়েছে। তবে, কাজের সময়ের সঙ্গে বাড়ছে ছুটির দিনও। রোজ ১২ ঘণ্টা করে কাজ করলে নতুন নিয়ম অনুযায়ী সপ্তাহে ৩ দিন ছুটি পাওয়া যাবে। অর্থাৎ ১২ ঘণ্টা করে সপ্তাহে ৪ দিন কাজ করতে হবে।
নতুন শ্রম আইনে শুধু ছুটি নয়, বেতনের ক্ষেত্রেও করা হচ্ছে বেশ কিছু পরিবর্তন। বেসিক বেতন মোট বেতনের ৫০ শতাংশ বা তার বেশি হবে বলে মনে করা হচ্ছে। একই সঙ্গে মূল বেতন বাড়ার সঙ্গে সঙ্গে বাড়বে পিএফ ও গ্র্যাচুইটি। কারণ বেসিক বেতনের উপর ভিত্তি করেই পিএফ কাটা হয়। যদিও এক্ষেত্রে ইন হ্যান্ড বা টেক হোম স্যালারির পরিমাণ বেশ কিছুটা কমে যাবে বলে অনুমান। পিএফ-এর পরিমাণ বাড়লে স্বাভাবিক ভাবেই অবসরকালে লাভবানই হবেন কর্মীরা।

ছুটির ক্ষেত্রেও নতুন শ্রমবিধিতে বহু নতুন আইন আনা হয়েছে। বার্ষিক ছুটির পরিমাণ এক রাখা হলেও এই আইনের পরে কর্মীরা ২০ দিন কাজ করলে একটি করে ইএল পাবেন। এর আগে এটা ৪৫ দিন কাজ করার পর পাওয়া যেত। নতুন কাজে যোগ দেওয়ার কর্মীরা ২৪০ দিন পর ইএল পেতেন এখন সেটা কমিয়ে ১৮০ দিন করা হয়েছে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *