Special News Special Reports

হাওড়ায় যাওয়ার চেষ্টা ব্যর্থ,কলকাতা ফিরলেন শুভেন্দু

0
(0)

খবর লাইভ : হাওড়ায় যাওয়ার চেষ্টা ব্যর্থ হল শুভেন্দু অধিকারীর। হাওড়ায় যেতে চেয়ে গা জোয়ারি করেন বিজেপি (BJP) বিধায়ক শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari)। বচসায় জড়িয়ে পড়েন পুলিশ আধিকারিকদের সঙ্গে।

শুভেন্দু কাঁথি থেকে বেরিয়ে হাওড়া (Howrah) যেতে পারেন বলে আগেই খবর ছিল। সেই মতো তাঁকে বাধা দেওয়া হয়। কারণ, হাওড়ায় জারি ১৪৪ ধারা।  এই পরিস্থিতিতে শুভেন্দুকে বাধা দেওয়া হলে, তিনি পুলিশ আধিকারিকদের সঙ্গে তর্ক জুড়ে দেন। শেষে বিকেল সাড়ে তিনটে নাগাদ কলকাতায় আসতে চাইলে তাঁকে অনুমতি দেওয়া হয়।

শনিবার টুইট করে শুভেন্দু জানান, হাওড়ার দলীয় কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ পেয়ে সেখানে যাবেন তিনি। তাঁর কর্মসূচিতে অশান্তি বাড়তে পারে বলে, রবিবার দুপুরে পূর্ব মেদিনীপুরের তমলুকে রাধামণি মোড়ের কাছে শুভেন্দুর গাড়ি আটকায় পুলিশ। তাঁকে ‘অশান্ত’ হাওড়ায় যেতে নিষেধ করা হয়। শুনেই মেজাজ হারিয়ে রীতিমতো চিৎকার জুড়ে দেন শুভেন্দু। প্রথমে হাওড়া যাওয়া কথা বলেও পরে বলেন, হাওড়া নয়, কোলাঘাট গেস্ট হাউসে যাচ্ছেন শুভেন্দু। উত্তেজনা আরও বাড়াতে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে ভিডিও কলে কথাও বলেন তিনি। তাঁকে রাস্তায় আটকে দেওয়া নিয়ে আদালতে যাবেন বলেও হুমকি দেন বিজেপি বিধায়ক। কিন্তু পুলিশের অনড় মনোভাবের সামনে শেষ পর্যন্ত ঝুঁকতে হয় তাঁকে। সাড়ে তিনটে নাগাদ কলকাতার পথে রওনা হন শুভেন্দু।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *