National Special News Special Reports

হোটেলে তরুণীর সঙ্গে গুজরাতের কংগ্রেস নেতাকে হাতেনাতে ধরলেন স্ত্রী

0
(0)

খবর লাইভ : গুজরাতের প্রবীণ কংগ্রেস নেতা ভরত সিং সোলাঙ্কিকে এক তরুণীর সঙ্গে আপত্তিজনক অবস্থায় হোটেলে পাকড়াও করলেন তাঁর স্ত্রী রেশমা প্যাটেল। পরিচিত একজনের দেওয়া খবর অনুযায়ী রেশমা আচমকাই ওই হোটেলে হানা দেন। ডোর বেল বাজলে ভরত দরজা খুলতেই স্বামীর উপর ঝাঁপিয়ে পড়েন রেশমা। স্বামী স্ত্রীর মধ্যে ধস্তাধস্তি হয়। ওই তরুণী ভয় পেয়ে যান। তাঁকেও চড় থাপ্পড় কষান রেশমা। গোটা ঘটনার ভিডিয়ো তুলে তা ভাইরাল করে দেন রেশমাই। এই ঘটনায় মুখ পুড়েছে কংগ্রেসের।

এই ঘটনার ভিডিও দাবানলের মতো ছড়িয়ে পড়ে। ঘটনায় অবাক ভরতের স্ত্রী। স্বামীকে মারতে মারতে তিনি বলেন, মেয়ের বয়সি তরুণীর সঙ্গে ফস্টিনষ্টি করতে তোমার লজ্জা লাগে না? ভরতের পরনে ছিল একটি বারমুডা এবং টি শার্ট। তরুণীর পরনে ছিল লোয়ার এবং টি শার্ট। বেশ কিছুক্ষণ স্বামীর সঙ্গে ধস্তাধস্তি করার পর রেশমা ওই তরুণীকে নিয়ে পড়েন। তাঁর গালে সপাটে চড় মারেন। রেশমার সঙ্গে আর যাঁরা ছিলেন, তাঁদের মধ্যে একজনকে তরুণীর চুলের মুঠি ধরে ঝাঁকাতে দেখা যায়। কেউ কেউ মোবাইলে তাঁর মুখের ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েন। তরুণী মুখ লুকিয়ে থাকার চেষ্টা করেন। তাতে অবশ্য লাভ হয়নি।

রেশমাকে প্রশ্ন করা হয়, আপনি কি স্বামীর সঙ্গে বিচ্ছেদ চান? জবাবে তিনি বলেন, আমি ডিভোর্স চাই না। তবে আমি ওকে শোধরানোর চেষ্টা করব। শিক্ষা দেব। রেশমা জানান, মেয়েটিকে তিনি ছাড়বেন না। হোটেলের অনেক কর্মী জানান, গুজরাত কংগ্রেসের প্রাক্তন সভাপতি ভরত প্রায়ই এখানে আসেন মেয়েদের নিয়ে ফুর্তি করতে। কংগ্রেস সূত্রের খবর, তাঁকে দল থেকে বহিষ্কার করা হবে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *