National Special News Special Reports

রাজ্যসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪১ জন!

0
(0)

খবর লাইভ : আগামী সপ্তাহে প্রার্থীপদ প্রত্যাহারের আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় (unopposed) রাজ্যসভায় (Rajya Sabha) নির্বাচিত (Election) ১১ টি রাজ্যের ৪১ জন প্রার্থী। এঁদের মধ্যে বিজেপি, কংগ্রেস কিংবা সমাজবাদী পার্টি সব দলের বিধায়করা রয়েছেন।

১০ জুন ১৫ টি রাজ্যের মোট ৫৭ টি আসনে নির্বাচনের দিন ঘোষণা করেছিল। এর মধ্যে ১১ টি রাজ্যের ৪১ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। .বাকি ১৬ জন প্রার্থীকে নির্বাচিত করতে ভোট নেওয়া হবে ১০ জুন।
হরিয়ানা, রাজস্থান, কর্নাটক, মহারাষ্ট্রে বিজেপি ও কংগ্রেসের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা রয়েছে। এইসব রাজ্যে আসনের থেকে প্রার্থী বেশি রয়েছেন। আর নির্দিষ্ট সময়ের মধ্যে অতিরিক্ত প্রার্থীরা তাঁদের মনোনয়ন প্রত্যাহার করেননি।

যে সব রাজ্য থেকে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন, তাঁর মধ্যে উত্তর প্রদেশের ১১ জন, তামিলনাড়ুতে ছয় জন, বিহারে ৫ জন, অন্ধ্রপ্রদেশে ৪ জন, ওড়িশায় তিনজন, ছত্তিশগড়, পঞ্জাব, তেলেঙ্গানা ও ঝাড়খণ্ডে দুজন করে এবং উত্তরাখণ্ডে একজন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *