International Special News Special Reports

চট্টগ্রামে রাসায়নিকের গুদামে ভয়াবহ বিস্ফোরণ, মৃত ২৯, দগ্ধ শতাধিক

0
(0)

খবর লাইভ: বাংলাদেশের চট্টগ্রামের সীতাকুণ্ডে কন্টেনার ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ড। আগুনে ঝলসে মৃত্যু হয়েছে কমপক্ষে ২৯ জনের। আহত হয়েছেন দেড়শোর বেশি। আহতদের মধ্যে ডিপোর কর্মী ছাড়াও রয়েছেন পুলিশ এবং দমকলের কর্মীরাও। তাঁদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

জানা গিয়েছে, শনিবার রাত ১১টা নাগাদ ডিপোয় বিস্ফোরণ হয়। সেখান থেকেই আগুন ছড়িয়ে পড়ে। প্রাথমিক ভাবে  মনে করা হচ্ছে, ডিপোয় একটি কন্টেনারে মজুত রাসায়নিকে বিস্ফোরণ ঘটেছে। তার পর সেখান থেকে আগুন ডিপোর অন্যত্র ছড়িয়ে পড়ে। পর পর বেশ কয়েকটি বিস্ফোরণও হয়। বিস্ফোরণে তীব্রতায় আশপাশের বেশ কয়েকটি বাড়ির জানলার কাচ ভেঙে গিয়েছে।

চট্টগ্রামের দমকল বিভাগের সহ-অধিকর্তা মহম্মদ ফারুক হোসেন শিকদার বলেন, “দমকলের ১৯টি ইঞ্জিন আগুন নেভানোর কাজে লাগানো হয়েছে। তবে আগুন নিয়ন্ত্রণে আনতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে।”

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *