খবর লাইভ : পরনে নার্সিং হোমের নীল পোশাক। চোখে মুখে ক্লান্তি। হাতে স্যালাইনের চ্যানেল। অসুস্থ অভিনেত্রী দোলন রায়। বৃহস্পতিবার ‘টুম্পা অটোওয়ালি’-র শ্যুটিং থেকে ফিরে হিট স্ট্রোকে আক্রান্ত হন তিনি। শুক্রবার সোশ্যাল মিডিয়া প্রোফাইলে সে কথা নিজেই জানিয়েছেন অভিনেত্রী।
এদিন হাসপাতালে শয্যায় শায়িত দোলনের ছবি ভাইরাল হয়েছিল ফেসবুকে। প্রথমে অনেকেই মনে করেছিলেন যে সেটি শ্যুটিংয়ের দৃশ্য। কিন্তু, পরে জানা যায় সত্যিই তিনি অসুস্থ হয়ে পড়েছেন। Facebook Profile এ অভিনেত্রী লিখেছিলেন, “কাল টুম্পা অটোওয়ালির আউটডোর শ্যুটিং থেকে ফিরে হিট স্ট্রোক হয়। এখন নার্সিং হোমে আছি। আশা করছি, সকলের শুভেচ্ছায় খুব তাড়াতাড়ি কাজে ফিরব।” এরপরেই হাসপাতালের বেডে শায়িত থাকার বেশ কয়েকটি ছবি আপলোড করেন তিনি।




