Special News Special Reports

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে এবার সরছে উচ্চ প্রাথমিকের যাবতীয় মামলা

0
(0)

খবর লাইভ  : বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ঘিরে গোটা বাংলা জুড়ে চর্চা। তাঁকে ঘিরে নতুন করে স্বপ্ন দেখছিলেন চাকরিপ্রার্থীরা। শাসকদলের একাধিক নেতামন্ত্রীও তাঁর রায়ের জেরে অস্বস্তিতে পড়ছিলেন। আচমকাই তাঁর বেঞ্চ থেকে সরছে এসএসসি মামলা।

একের পর রায়দানে চাকরিপ্রার্থীদের মনে আশার আলো জ্বালিয়েছিলেন তিনি। ঘরে ঘরে তাঁকে নিয়ে আলোচনা। সেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে এবার সরছে উচ্চ প্রাথমিকের যাবতীয় মামলা। এবার থেকে এসএসসি মামলা শুনবেন বিচারপতি রাজশেখর মান্থা।

তবে যে মামলাগুলি ইতিমধ্যেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় শুনেছেন সেগুলি তিনিই শুনবেন। তবে একাধিক মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন তিনি। সেক্ষেত্রে সেই মামলাগুলিতে যদি মামলাকারীদের আপত্তি না থাকে তবে তা শুনবেন বিচারপতি গঙ্গোপাধ্যায়ই।

এবার থেকে প্রাথমিক শিক্ষা ও মাদ্রাসা সার্ভিস সংক্রান্ত মামলাগুলি মূলত তিনি শুনবেন। তবে আইনজীবীদের একাংশের মতে, মামলাকারীদের যদি আপত্তি না থাকে তবে আগের যে মামলাগুলি চলছে তা তিনি শুনতে পারবেন। তবে নতুন করে এই সংক্রান্ত মামলায় তিনি আর অংশ নিতে পারবেন না।

সূত্রের খবর, প্রতি বছরই বিচারপতিদের রোস্টারের পরিবর্তন হয়। স্বাভাবিক নিয়ম মেনেই এটা হয়। এবারও সেটাই হচ্ছে। সেই অনুসারেই অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের বেঞ্চ থেকে এই মামলাগুলি সরে যাচ্ছে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *