খবর লাইভ : ২০০৯ সালের এই দিনেই সিপিএম আশ্রিত দুষ্কৃতীদের হাতে নিহত হয়েছিলেন হুগলির খানাকুলের তৃণমূলকর্মী যুধিষ্ঠির দোলুই। এদিন তাঁর ১৩ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আরামবাগের তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার যুধিষ্ঠিরের মূর্তিতে মাল্যদান করেন। বেশ কিছু মহৎ সামাজিক কাজের মাধ্যমে পালন করা হয় যুধিষ্ঠিরের মৃত্যুদিবস। বিশিষ্ট সমাজসেবী তথা খানাকুলের যুব তৃণমূল নেতা সেখ সাকিমকে সঙ্গে নিয়ে বেশ কয়েকটি মন্দির পরিদর্শন করেন ও পুজো দেন আরামবাগের সাংসদ।
আরও পড়ুন – কেকে-র মৃত্যুর জের, বড় বদল নজরুল মঞ্চের জলসায়
যেভাবে ২০০৯ সালে যুধিষ্ঠিরকে খুন করা হয় তা আজও রাজ্যবাসী ভোলেননি বলে স্মরণ করিয়ে দেন অপরূপা।
পাশাপাশি এদিন তিনি বহু মানুষকে বিভিন্ন ধরনের সাহায্যের আশ্বাস দেন সাংসদ।





