খবর লাইভ : অনলাইনে সুরা কেনার জন্য রয়েছে একাধিক অ্যাপ। এ বার একটি বেসরকারি সংস্থার দাবি, অর্ডার দেওয়ার দশ মিনিটের মধ্যে বাড়িতে পৌঁছে যাবে পছন্দের মদ! এই ধরনের দ্রুত সূরা সরবরাহের পরিষেবা দেশে এই প্রথম বলেও দাবি ওই সংস্থার।
হায়দরাবাদের একটি স্টার্ট-আপের পক্ষ থেকে বুজি নামের এই অ্যাপ-নির্ভর পরিষেবাটি শুরু করা হয়েছে কলকাতায়। সংস্থার দাবি কৃত্রিম মেধা কাজে লাগিয়ে গ্রাহকের নিকটতম মদের দোকানের সন্ধান করবে অ্যাপ। আর সেখান থেকেই দশ মিনিটের মধ্যে গ্রাহকের কাছে পৌঁছে যাবে পছন্দের মদিরা।
তাঁদের অ্যাপের মাধ্যমেই অপ্রাপ্তবয়স্কদের মদ থেকে দূরে রাখা, অতিরিক্ত মদ্যপান থেকে কোনও ব্যক্তিকে বিরত রাখার মতো চেষ্টা করতে চান তাঁরা। পাশাপাশি অনুমোদন দেওয়ার জন্য পশ্চিমবঙ্গ আবগারি দফতরকে ধন্যবাদও জানিয়েছেন তাঁরা।




