Special News Special Reports

কড়া নির্দেশ মেনে ১২টার মধ্যে সিজিও কমপ্লেক্সে হাজির অনুব্রত মণ্ডল

0
(0)

খবর লাইভ  : ফের বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) তলব করেছিল সিবিআই। কড়া নির্দেশ ছিল, বৃহস্পতিবার দুপুর ১২টার মধ্যে ভোট পরবর্তী অশান্তি মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সামনে হাজির হতে হবে অনুব্রত মণ্ডলকে। যদিও আগে সিবিআই-এর দফতরে গেলেও তারপর ফের অসুস্থ বোধ করায় সিবিআই-এর কাছে ১৫ দিন সময় চেয়েছিলেন তৃণমূল নেতা। কিন্তু সেই আবেদনে সাড়া দেয়নি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অগত্যা এদিন সকাল ১১টা ৪০ মিনিটে সিজিও কমপ্লেক্সে হাজির হন অনুব্রত মণ্ডল। এদিন অবশ্য সিবিআই-এর ডাক নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ”কিচ্ছু বলব না।” তবে, শরীর কিছুটা ভালো আছে বলেও জানান তিনি।

যদিও অসুস্থতার কারণে মে মাসের শেষ দিকে হাজিরা এড়িয়ে সময় চেয়েছিলেন অনুব্রত মণ্ডল। চিকিৎসকরা তাঁকে ১৫ দিন বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন, এই দাবি করে আইনজীবী পাঠিয়ে ভোট পরবর্তী অশান্তি মামলায় সময় চেয়ে নিয়েছিলেন বীরভূমের এই তৃণমূল নেতা। এই সময়কালের মধ্যে ফের সিবিআইয়ের তরফে সমন ইস্যু করে তলব করা হয়। মঙ্গলবার সন্ধ্যায় সেই নোটিস ইস্যু করা হয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *