খবর লাইভ : করোনা আক্রান্ত হয়েছেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী । ন্যাশনাল হেরাল্ড মামলায় বেআইনি ভাবে অর্থ লেনদেনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য আগামী ৮ জুন সেনিয়াকে তলব করেছে কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বুধবার নোটিস পাঠানো হয়েছে তাঁকে।
দলের মুখপাত্র রণদীপ সিংহ সুরজেওয়ালা এ কথা জানিয়ে বলেছেন, ‘‘বুধবার সন্ধ্যায় সোনিয়া গান্ধীর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে।আসন্ন রাজ্যসভা ভোটের জন্য গত কয়েক দিন ধরে বিভিন্ন রাজ্যের কংগ্রেস নেতাদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছেন সোনিয়া। প্রসঙ্গত, ন্যাশনাল হেরাল্ড মামলায় জিজ্ঞাসাবাদের জন্য রাহুল আসন্ন রাজ্যসভা ভোটের জন্য গত কয়েক দিন ধরে বিভিন্ন রাজ্যের কংগ্রেস নেতাদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছেন সনিয়া। প্রসঙ্গত, ন্যাশনাল হেরাল্ড মামলায় জিজ্ঞাসাবাদের জন্য রাহুল গান্ধীকেও পৃথক নোটিস পাঠিয়েছিল ইডি।




