National Special News Special Reports

অমরাবতী কাণ্ডে নাগপুর থেকে গ্রেফতার মূলচক্রী

0
(0)

খবর লাইভ : মহারাষ্ট্রের অমরাবতীতে রসায়নবিদকে কুপিয়ে হত্যার ঘটনায় মূলচক্রী-সহ আরও দু’জনকে গ্রেফতার করল পুলিশ। বিজেপির সাসপেন্ডেড জাতীয় মুখপাত্র নূপুর শর্মার সমর্থনে নেটমাধ্যমে পোস্ট করেছিলেন তিনি। সেই ‘অপরাধে’ ৫৪ বছর বয়সি প্রহ্লাদরাও কোলহেকে কুপিয়ে খুন করা হয় বলে অভিযোগ।

পুলিশ সূত্রে জানা গেছে, কোলহেকে হত্যায় মূলচক্রী ইরফান খানকে (৩৫) গ্রেফতার করা হয়েছে। তিনি একটি স্বেচ্ছাসেবী সংগঠন চালান। গ্রেফতার করা হয়েছে বছর চুয়াল্লিশের পশু চিকিৎসক ইউসুফ খানকেও।
এই ঘটনায় পাঁচ যুবককে গ্রেফতার করেছিল পুলিশ। ধৃতদের মধ্যে কয়েক জন ইরফানের বন্ধু বলে পুলিশের দাবি। অমরাবতীর ডেপুটি কমিশনার অব পুলিশ বিক্রম সালি বলেছেন, ‘‘নূপুর শর্মার সমর্থনে পোস্ট করেছিলেন কোলহে। তার জেরেই প্রতিশোধস্পৃহা থেকে তাঁকে খুন করা হয়।’’
ইরফানই ওই পরিকল্পনার মূলচক্রী। রসায়নবিদকে খুনের জন্য বাকি পাঁচ অভিযুক্তকে ১০ হাজার টাকা দেওয়ার ‘প্রলোভন’ দেন তিনি। পুলিশ সূত্রে খবর, গত ২১ জুন রাত ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে খুনের ঘটনাটি ঘটে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *